কোরবানির পশু কেনার আগে ও পরে কী করবেন

কোরবানির ঈদ সামনে রেখে জমে ওঠে গরুর হাট। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাটেছবি: প্রথম আলো

কোরবানির পশু কেনার আগে ও পরে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এগুলো হলো:

  • হাটে যেতে আরামদায়ক পোশাক ও জুতা ব্যবহার করবেন।

  • রোদ–বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা–রেইনকোট, সঙ্গে অবশ্যই খাওয়ার পানি রাখুন।

  • দাঁত দেখে পশুর বয়স যাচাই করে নিন। অন্তত দুটি স্থায়ী দাঁত দেখে কিনুন।

  • কৃত্রিম মোটাতাজা পশু বর্জন করুন।

  • পশু দরদাম শেষে হাটের হাসিল দিয়ে রসিদ নিতে ভুলবেন না।

  • হাটে সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিন।