ঢাকায় কারিগরি চাকরি মেলা, অংশ নিয়েছেন ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থী, চলবে সেমিনারও

মেলায় প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের ইন্টারভিউ ও পরীক্ষার মাধ্যমে চাকরি দেবেছবি: ফাইজার মো. শাওলীন

চাকরির ওয়েবসাইট বিডিজবস ডট কম-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কারিগরি চাকরি মেলা’। আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ৯টা থেকে চাকরির মেলা শুরু হয়। মেলায় কয়েকটি সেমিনারসহ তিন পর্যায়ের অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।

মেলায় অংশগ্রহণ করে আকিজ গ্রুপ, ম্যাটাডোর, ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটসহ ৫৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান ও ১৮টি কারিগরি ইনস্টিটিউট। টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, শেফ, বিউটিশিয়ানসহ ২৪ ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন

কারিগরি চাকরি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের এখানে ডিগ্রির মূল্য বেশি, দক্ষতার নয়। এখানে জেনারেল এডুকেশনে গ্র্যাজুয়েট ৮০ শতাংশ, কারিগরিতে ২০ শতাংশ। এই চিত্র বদলানো দরকার। যে বিষয়েই গ্র্যাজুয়েশন করুক না কেন, শিক্ষার্থীদের উচিত অন্তত একটি কারিগরি দক্ষতা অর্জন করা।

ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন আয়োজকেরা। বিকেল চারটা পর্যন্ত চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোতে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের ইন্টারভিউ ও পরীক্ষার মাধ্যমে চাকরি প্রদান করবে।

আরও পড়ুন

আবিদুল ইসলাম নামের একজন চাকরিপ্রার্থী বলেন, ‘প্রথমবারের মতো কোনো চাকরি মেলায় এসেছি। চারটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি। চাকরি মেলা থেকে অনেকের চাকরি হয় বলে শুনেছি। চাকরি পাওয়ার ব্যাপারে আমিও আশাবাদী।’

ছবি: প্রথম আলো

মরিয়ম জাহান নামের অন্য একজন চাকরিপ্রার্থী বলেন, ‘আমি জাপানে যেতে আগ্রহী। এখানে এসেছি মূলত জাপানে চাকরিবিষয়ক সেমিনারে অংশগ্রহণ করতে। তবে কয়েকটি প্রতিষ্ঠানে সিভিও আবেদনও করেছি।’