এ সপ্তাহে (১৯ থেকে ২৫ সেপ্টেম্বর) দেখে নিন সেরা ১০ সরকারি চাকরি
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের সরকারি চাকরি নিয়োগ একটু কম পেয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তবে দ্বিতীয় সপ্তাহে (১২–১৮ সেপ্টেম্বর) বেশ কয়েকটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এই সপ্তাহে মোট ৪ হাজারের বেশি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে সর্বশেষ সপ্তাহে (১৯-২৫ সেপ্টেম্বর) নিয়োগ আবার কমেছে। প্রথম আলোর প্রাপ্ত ১০টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে মাত্র ৫৪৪টির বেশি পদে জনবল চাকরি পাবেন। এই সপ্তাহ অর্থাৎ ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত যে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একনজরে দেখে নিন সেগুলো—