জেএসসি পাসে সাধারণ আনসার পদে চাকরির সুযোগ
দেশে বর্তমানে ৫২ হাজার ৯৮০ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য ৪ হাজার ৯৮৩টি প্রতিষ্ঠানে কর্মরত। এসব আনসার সদস্য বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন, কেপিআই, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, রেল, নৌ ও অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন। সাধারণ আনসার হিসেবে শুধু পুরুষ প্রার্থীদের বাছাইয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। ২০২২ সালের ১৯ জুন সর্বনিম্ন ১৮ বছর ও ২০২২ সালের ২৫ জুন সর্বোচ্চ ৩০ বছর।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না।
আবেদন যেভাবে
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অথবা যেকোনো অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
অনলাইন নিবন্ধন ফি বাবদ ২০০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/ রকেট/ মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। নিবন্ধন সম্পন্ন হলে অনলাইন থেকে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের জন্য নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত থাকতে হবে। সারা দেশে চারটি রেঞ্জে প্রার্থী বাছাই করা হবে। রেঞ্জগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট।
সুযোগ-সুবিধা
প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে সমতল এলাকায় মাসিক ১৬ হাজার ২০০ টাকা ও পার্বত্য এলাকায় ১৭ হাজার ৪০০ টাকা ভাতা পাবেন। প্রতিবছর দুটি উৎসব ভাতা ৯ হাজার ৭৫০ টাকা করে দেওয়া হবে। দুটি ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হবে।
বিস্তারিত যোগাযোগ
এই নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে।