ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে।প্রথম আলো ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ও এসএমএসের মাধ্যমে নিজ নিজ আসনের বিষয়ে তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটের পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে অথবা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ আসনবিন্যাস দেখতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসাবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়ছেন ৪৪ ভর্তি–ইচ্ছুক। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৯ হাজার ৫২টি।

আরও পড়ুন

চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩৪ হাজার ৫৯টি। বিজ্ঞান ইউনিটের ১ হাজার ৮৫১ আসনে ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়ে।

এর আগে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন