এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: পরীক্ষার আগে প্রশ্নগুলো আবার দেখে নাও
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১৩
১. উদ্ভিদ সৌর শক্তিকে কোন শক্তি হিসেবে শর্করায় মজুত করে?
ক. রাসায়নিক খ. তাপ
গ. যান্ত্রিক ঘ. আণবিক
২. খাদ্যশিকলের প্রতিটি স্তরকে কী বলে?
ক. শক্তি প্রবাহ খ. শক্তি পিরামিড
গ. ট্রফিক লেভেল ঘ. বায়োমাসের পিরামিড
৩. বাস্তুতন্ত্রে সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে কোনটি?
ক. উত্পাদক খ. তৃণভোজী
গ. মাংসাশী ঘ. বিয়োজক
৪. এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে কত শতাংশ শক্তি বিমুক্ত হয় পরিমাণ?
ক. ১০ শতাংশ খ. ২০ শতাংশ
গ. ৩০ শতাংশ ঘ. ৯০ শতাংশ
৫. খাদ্যশিকলে কোন ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
ক. দ্বিতীয় ট্রফিক লেভেল খ. তৃতীয় ট্রফিক লেভেল
গ. সর্বনিম্ন ট্রফিক লেভেল ঘ. সর্বোচ্চ ট্রফিক লেভেল
৬. কোন খাদ্যশিকলে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়?
ক. শাক সবজি মানুষ খ. সবুজ উদ্ভিদ খরগোশ বাঘ
গ. সবুজ উদ্ভিদ হরিণ মানুষ বাঘ ঘ. সবুজ উদ্ভিদ পতঙ্গ ব্যাঙ সাপ ময়ূর
৭. জিনের গঠন ও বিন্যাসের কারণে সৃষ্ট বৈচিত্র্য কোনটি?
ক. বংশগতীয় বৈচিত্র্য খ. প্রজাতিগত বৈচিত্র্য
গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ঘ. অবস্থানগত বৈচিত্র্য
৮. পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবে কোন ধরনের বৈচিত্র্য দেখা যায়?
ক. প্রজাতিগত বৈচিত্র্য খ. বংশগতীয় বৈচিত্র্য
গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ঘ. অবস্থানগত বৈচিত্র্য
৯. পাখিদের প্রধান খাদ্য কী?
ক. কীটপতঙ্গ খ. গম
গ. পেয়ারা ঘ. ধান
১০. সপুষ্পক উদ্ভিদ বীজ বিতরণের জন্য কোনটির ওপর নির্ভরশীল?
ক. বায়ুর ওপর খ. পশুপাখির ওপর
গ. পানির ওপর ঘ. কীটপতঙ্গের ওপর
১১. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে?
ক. O2 খ. H2
গ. CO2 ঘ. N2
১২. গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে কী বলে?
ক. কমেনসালিজম খ. মিউচুয়ালিজম
গ. কম্পিটিশন ঘ. সিমবায়োসিস
১৩. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদকে কোনটি সরবরাহ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. শর্করা ঘ. ক্যালসিয়াম
১৪. হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে?
ক. পান খ. ছত্রাক
গ. শৈবাল ঘ. স্বর্ণলতা
১৫. বনাঞ্চল ধ্বংস হলে কোনটি ঘটে?
ক. বৃষ্টিপাতের হার বাড়ে খ. বৃষ্টিপাতের হার কমে
গ. সমুদ্রের উচ্চতা কমে ঘ. সমুদ্রের উচ্চতা বাড়ে
১৬. কোনটি গ্রিনহাউস গ্যাস?
ক. H2 খ. CH3
গ. CO ঘ. NO2
১৭. গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেলে কোনটি ঘটে?
ক. তাপমাত্রা বৃদ্ধি পায় খ. তাপমাত্রা হ্রাস পায়
গ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে ঘ. গাছের পাতা ঝরে যায়
১৮. উত্পাদকের বৈশিষ্ট্য কোনটি?
ক. অণুজীব খ. স্বভোজী
গ. পরভোজী ঘ. মৃতভোজী
১৯. ব্যাঙ কোন স্তরের খাদক?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. সর্বোচ্চ
২০. কোনটি তৃতীয় শ্রেণির খাদক?
ক. হরিণ খ. ব্যাঙ
গ. গরু ঘ. শকুন
২১. দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক. রুই খ. চিংড়ি
গ. বোয়াল ঘ. কাতল
২২. মিউচুয়ালিজমে সহযোগীদের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক. একজন উপকৃত হয় খ. উভয়েই উপকৃত হয়
গ. উভয়েই ক্ষতিগ্রস্ত হয় ঘ. একজন উপকৃত ও অন্যজন অপকৃত হয়
২৩. খাদ্যশিকলের প্রতিটি স্তরকে কী বলে?
ক. খাদক খ. ট্রফিক লেভেল
গ. খাদ্যজাল ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ঘ
মেজবাহউদ্দিন আহমেদ, প্রভাষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা