জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

১১৫. ঘাসফড়িংয়ের উদরের খণ্ডকে বিদ্যমান—

i. টার্গাম

ii. স্টার্নাম

iii. প্লিউরন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৬. ঘাসফড়িংয়ে ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে?

ক. ল্যাব্রাম খ. ম্যান্ডিবল

গ. ম্যাক্সিলা ঘ. ল্যাবিয়াম

১১৭. ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র—

i. উন্মুক্ত প্রকৃতির

ii. শ্বাসরঞ্জক যুক্ত

iii. অ্যায়ার্টা বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৮. ঘাসফড়িংয়ের উদর অঞ্চলে কয়টি শ্বাসরন্ধ্র থাকে?

ক. ৪টি খ. ৮টি

গ. ১২টি ঘ. ১৬টি

১১৯. ঘাসফড়িংয়ের দেহে মোট কত জোড়া শ্বাসরন্ধ্র রয়েছে?

ক. ২ জোড়া খ. ৪ জোড়া

গ. ৮ জোড়া ঘ. ১০ জোড়া

১২০. রুই মাছের কানকোয়ার পেছনের পাখনাকে কী বলা হয়?

ক. শ্রোণি পাখনা খ. পৃষ্ঠীয় পাখনা

গ. বক্ষ পাখনা ঘ. পায়ু পাখনা

১২১. রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ক. অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা → ফুলকা

খ. ফুলকা → অলিন্দ → নিলয় → বাল্বাস অ্যাওর্টা

গ. বাল্বাস অ্যাওর্টা → নিলয় → অলিন্দ → ফুলকা

ঘ. ফুলকা → অলিন্দ → বাল্বাস অ্যাওর্টা → নিলয়

১২২. কোন কোষের কারণে হাইড্রাকে ‘অমর প্রাণী’ বলা হয়?

ক. জনন কোষ খ. পেশি কোষ

গ. ইন্টারস্টিশিয়াল ঘ. নিডোসাইট

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১৫.ক ১১৬.গ ১১৭.খ ১১৮.ঘ ১১৯.ঘ ১২০.গ ১২১.ক ১২২.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা