দেবের নায়িকা সৃজা এবার বাংলাদেশের ওয়েব ফিল্মে

টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় পরিচালক ওয়াহিদ আনাম আবার ফিরছেন পরিচালকের আসনে। এক দশকের বেশি সময় পর দেখা যাবে তাঁর নতুন কাজ। এবার নাটক নয়, ওয়াহিদ আনাম বানাচ্ছেন ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সেখানে মুখ্য চরিত্রে বাংলাদেশি নবীন অভিনেতা ফয়জুল ইয়ামিনের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃজা দত্তকে।

১ / ৫
টালিপাড়ার পরিচিত মুখ সৃজা দত্ত। দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর
ছবি: সৃজার ফেসবুক থেকে
২ / ৫
এরপর সৃজাকে দেখা গেছে ‘টেক্কা’ ছবিতে
ছবি: সৃজার ফেসবুক থেকে
৩ / ৫
হইচই-এর সিরিজ ‘নিশির ডাক’-এও মুখ্য চরিত্রে অভিনয় করেন সৃজা। দর্শকমহলে প্রশংসিত হয়েছিল সৃজার অভিনয়
ছবি: সৃজার ফেসবুক থেকে
৪ / ৫
১৭ মে একটি পোস্টার প্রকাশ করেন নির্মাতা। যেখানে অভিনয়শিল্পীদের ছায়া রেখে দর্শকদের ছুড়ে দেওয়া হয় প্রশ্ন, বলতে পারলে পুরস্কার হিসেবে ‘তাজমহল’-এর প্রিমিয়ারে নায়ক-নায়িকাদের সঙ্গে দেখা করার ঘোষণা দেওয়া হয়
ছবি: সৃজার ফেসবুক থেকে
৫ / ৫
গতকাল সোমবার বিষয়টি খোলাসা করেন নির্মাতা, দুই অভিনয়শিল্পীর পরিচয় দিয়ে লেখেন, কাঁটাতারের বেড়াজাল কি পারবে ভালোবাসাকে আটকে রাখতে? এই ঈদে আসছে এক অন্য রকম প্রেমের গল্প, ‘‘তাজমহল’’
ছবি: নির্মাতার ফেসবুক