১২ লাখের গাউন আর মোগল স্থাপত্য থেকে অনুপ্রাণিত শাড়িতে কানের সাগরপাড়ে অদিতি
১ / ১৩
অবশেষে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দেখা দিলেন ৩৯ বছর বয়সী বলিউড তারকা অদিতি রাও হায়দারি।ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
এবার অদিতি দেখা দিলেন লেবানিজ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড টনি ওয়ার্ল্ড কতুরের ২০২৫ সালের স্প্রিং সামার সংগ্রহের নিয়ন মেটালিক সবুজ গাউনে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
গাউনটি অদিতির জন্য বিশেষভাবে কাস্টমাইজড করা। সাধারণত এ ধরনের উৎসবের জন্য বিশেষভাবে তৈরি পোশাকের দাম প্রকাশ করা হয় না। তবে অদিতি যে গাউনে দেখা দিয়েছেন, এ ধরনের একটি গাউনের দাম ৭ হাজার থেকে ১০ হাজার ডলার বা ১২ লাখ টাকা প্রায়।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
গাউনটির ওয়ান-শোল্ডার ডিজাইন, ভাস্কর্যের মতো গঠিত বডিস এবং ঝলমলে ধাতব ফিনিশ পুরো লুকটিকে ভবিষ্যৎধর্মী ও রাজকীয় আবহ দিয়েছে। ফ্লোর-সুইপিং গাউনটির ড্রেপিং, প্রবহমান নরম টেক্সচার পুরো লুকটিকে ফ্রেশ, রোমান্টিক আর ফ্রেঞ্চ রিভেয়েরার আবহের সঙ্গে মানানসই।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
ক্যামেরার ফ্ল্যাশে পোশাকটির মেটালিক টেক্সচার আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এ ছাড়া গাউনের থাই-হাই স্লিট লুকে যোগ করেছে সাহসী আবেদন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
অদিতির স্টাইলিং ছিল মিনিমাল। খোলা ঢেউখেলানো চুল, হালকা মেকআপ আর সূক্ষ্ম হীরার গয়নার মাধ্যমে তিনি পুরো মনোযোগটিই গাউনের ওপর ধরে রেখেছেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
ল’রিয়েল প্যারিস গার্ল হিসেবে চতুর্থবারের মতো কানের লালগালিচায় অংশ নেওয়া অদিতি কয়েক বছর ধরে কান উৎসবে নিজের একটি স্বতন্ত্র ফ্যাশন পরিচয় গড়ে তুলেছেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
ফরাসি সাগরপাড়ের শহর কানে পৌঁছে প্রথম লুকে অদিতিকে দেখা যায় শ্যাম্পেন রঙের সিল্ক টিস্যু শাড়িতে, যা মোগল স্থাপত্যের চাহারবাগ নকশা থেকে অনুপ্রাণিত।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
শাড়ির ড্রেপিং বা শাড়ি পরার স্টাইলিং নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা চলছে যে অদিতি ঐতিহ্যবাহী প্রথা মেনেই শাড়িটি পরেছেন; আর সেটিকে তিনি সময়ের বাস্তবতায় বলেন ‘বৈপ্লবিক’।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
ভারতীয় ডিজাইনার জুটি মনিকা ও করিশমার ব্র্যান্ড জেডের তৈরি কাস্টম মেড শাড়িটিতে ছিল আইভরি ও সোনালি জরির সূক্ষ্ম কাজ।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
অদিতি এই লুকের সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল গয়না ও সফট মেকআপ। খোঁপায় বাঁধা চুল, মভ টোনের লিপস্টিক আর সংযত স্টাইলিং শাড়ির সৌন্দর্যকে আরও স্পষ্ট আর উজ্জ্বল করে তুলেছে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
প্রতিবারই তাঁর উপস্থিতিতে থাকে পরিশীলিত ও সংযত সৌন্দর্যের ছাপ।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
কান উৎসবে অদিতি রাও হায়দারি প্রমাণ করলেন, অতিরঞ্জিত গ্ল্যামারের ভিড়েও সংযত সৌন্দর্য ও ঐতিহ্যবাহী পোশাকই হয়ে উঠতে পারে শক্তিশালী ফ্যাশন স্টেটমেন্ট।ছবি: ইনস্টাগ্রাম থেকে