‎সাবিলা নূরের গাউনটি ১০ জন বয়নশিল্পীর প্রায় ২৫০ ঘণ্টার পরিশ্রমের ফসল

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আসা তারকাদের সাজপোশাক দেখুন।

১ / ৬
অভিনেত্রী সাবিলা নূর এসেছেন মেজো আমালি বাই সাগুফতা আলীর ডিজাইন করা রুপালি গাউন পরে।
ছবি: কবির হোসেন
২ / ৬
১০ জন শিল্পী প্রায় ২৫০ ঘণ্টা পরিশ্রম করে তৈরি করেছেন রূপালি গাউনটি।
ছবি: কবির হোসেন
৩ / ৬
আলাদা স্কাল্পটেড বডির এই গাউনে আছে চুমকির কাজ।
ছবি: কবির হোসেন
৪ / ৬
সাবিলার অনেকদিনের ইচ্ছা ছিল, এই আয়োজনে রুপালি পোশাক পরবেন। সে অনুযায়ী পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার।
ছবি: কবির হোসেন
৫ / ৬
সাবিলার খোলা চুলের লুক তৈরি করেছেন মেকআপ শিল্পী জাহিদ খান।
ছবি: কবির হোসেন
৬ / ৬
কানের দুল ও অন্যান্য জুয়েলারি বেছে নিয়েছেন ডিজাইনারের পরামর্শে। লুক পূর্ণতা পেয়েছে ডিওরের ক্লাচে।
ছবি: কবির হোসেন