প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটার স্মৃতিচিহ্ন

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রমথ চৌধুরী। তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক। পাবনায় তাঁর পৈতৃক ভিটাটি সঠিক পরিকল্পনার অভাবে আজও অযত্ন-অবহেলায় পড়ে আছে। শেষ চিহ্ন জমিদারবাড়ির আঙিনায় পারিবারিক মন্দিরটি থেকে খসে পড়ছে ইট, সুরকি। সেখানে একটি পাঠাগার গড়ে তোলা হলেও অর্থাভাবে অকার্যকর অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণ পরিষদের আন্দোলনের ফলে ২০১৭ সালে জেলা প্রশাসকের উদ্যোগে এই ভিটা দখলমুক্ত করা হয়। বাংলা সাহিত্যের বীরবলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পৈতৃক ভিটা নিয়ে ছবির গল্প:

১ / ৯
মন্দিরটির পাশে রয়েছে বিশাল আমবাগান
২ / ৯
মন্দিরটি আঁকড়ে ধরে উঠেছে গাছ
৩ / ৯
দেয়ালজুড়ে গাছের শিকড়
৪ / ৯
দেয়ালের ইটগুলো খসে পড়েছে
৫ / ৯
ক্ষয়ে গেছে টেরাকোটার কাজ
৬ / ৯
মন্দিরের প্রধান প্রবেশদ্বার
৭ / ৯
পৈতৃক ভিটায় গড়ে তোলা হয়েছে একটি পাঠাগার
৮ / ৯
পাঠাগারে পাঠকের যাতায়াত কম
৯ / ৯
মন্দিরটি সংরক্ষণের আহ্বান স্থানীয়দের