অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে জমির ধান। সেই ধান কেটে নিয়ে আসছেন কৃষক। দেখার হাওর, সুনামগঞ্জ, ৩০ এপ্রিলছবি: খলিল রহমান
৪ / ২১
শিকারের খোঁজে বেজিটি। মালগ্রাম, বগুড়া, ৩০ এপ্রিলছবি: সোয়েল রানা
৫ / ২১
বেইলি ব্রিজের পাটাতন দেবে লংগদুর সঙ্গে যানবাহন চলাচল বন্ধ থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। দীঘিনালা চৌমুহনী, খাগড়াছড়ি, ৩০ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
বান্দরবানে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক আয়োজনে র্যালি বের করা হয়। জেলা প্রশাসক প্রাঙ্গণ, বান্দরবান, ৩০ এপ্রিলছবি: মং হাই সিং মারমা
৮ / ২১
এলাকা ঘুরে ঘুরে মাছ বিক্রি করছেন দুজন। মালিখিল, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২১
টানা দুই দিনের বৃষ্টিতে বরগুনায় রবি ফসল তলিয়ে গেছে। পানির নিচ থেকে ফসল তুলছেন কৃষক। বদরখালী, বরগুনা, ৩০ এপ্রিলছবি: মোহাম্মদ রফিক
১০ / ২১
কয়েক দিন থেকে টানা বৃষ্টিতে কাজ পাচ্ছেন না দিনমজুর, তাই অপেক্ষায় তিনি। শিমুলবাগ, রংপুর, ৩০ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
গোমতী নদীর পাড় থেকে লাকড়ি কুড়িয়ে দল বেঁধে বাড়ি ফিরছে শিশুরা। পালপাড়া, কুমিল্লা, ৩০ এপ্রিলছবি: আবদুর রহমান
১২ / ২১
পাইকারি বাজার থেকে ফলমূল কিনে সাইকেলে করে বিক্রি করেন তাঁরা। রাজা রামমোহন মার্কেটের সামনে, রংপুর, ৩০ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
উত্তরাঞ্চলের সুলতানগঞ্জ হাটে নরসুন্দররা চুল কাটায় ব্যস্ত সময় পার করছেন। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ৩০ এপ্রিলছবি: সোয়েল রানা
১৪ / ২১
হাটে বিক্রির জন্য আনা হয়েছে ছাগলগুলো। সেখানেই লড়াই শুরু করেছে ওরা। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ৩০ এপ্রিলছবি : সোয়েল রানা
১৫ / ২১
ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের ছাদে বসে গন্তব্যের উদ্দেশে এক তরুণ। স্টেশন এলাকা, পীরগাছা, রংপুর, ৩০ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
মাঠেই মাড়াই করার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে জমি পানিতে ডুবে গেছে। তাই বোরো ধান নিয়ে উঁচু জায়গায় যাচ্ছেন কৃষক। পশ্চিম বিলাবাদ, ডুমুরিয়া, খুলনা, ৩০ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২১
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। নারকেলবাগান, খাগড়াছড়ি, ৩০ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
১৮ / ২১
পথের ধারে ফুটে আছে ভাঁটফুল। মকিমপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ এপ্রিলছবি: সাজেদুল আলম
১৯ / ২১
কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা ফিলিং স্টেশন পরিদর্শনকালে অব্যবস্থাপনার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করেন। পাটেশ্বরী, কুড়িগ্রাম, ৩০ এপ্রিলছবি: প্রথম আলো
২০ / ২১
এখন বোরো ধানের মৌসুম। ধান টানাটানির জন্য প্রয়োজন হয় বাঁশ–বেতের তৈরি এসব খাঁচার। বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। উরদিঘী, কিশোরগঞ্জ, ৩০ এপ্রিলছবি: তাফসিলুল আজিজ
২১ / ২১
কচুপাতায় বৃষ্টির জল টলমল। বেউথা, মানিকগঞ্জ, ৩০ এপ্রিলছবি: আবদুল মোমিন