চেঙ্গেরখাল নদের পাড় ভাঙছে

সিলেট সদরের চেঙ্গেরখাল নদ। প্রতিবছর নদের বিভিন্ন অংশ ভাঙনের মুখে পড়ে। কোথাও ঘরবাড়ি, কোথাও আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। গত এক বছর যাবৎ বাউয়ারকান্দি, জৈনকারকান্দি এলাকায় নদ লাগোয়া কৃষকের আবাদি জামি ভাঙতে শুরু করেছে। নতুন করে ভাঙনের আশঙ্কায় রয়েছে এলাকার বাড়িঘর। ছবিগুলো বুধবার চেঙ্গেরখাল নদের সিলেট সদরের বাউয়ারকান্দি ও জৈনকারকান্দি এলাকা থেকে তোলা

১ / ১০
পানি বাড়ার পর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে ভাঙছে নদের পাড়।
২ / ১০
অনেক ‍কৃষকের আবাদি জমি গেছে নদের পেটে।
৩ / ১০
ভাঙন ঠেকাতে গাছে ডাল দিয়ে রাখা হয়েছিল।
৪ / ১০
তবু ভাঙন ঠেকানো যায়নি।
৫ / ১০
ভাঙনের কবলে কৃষিজমি।
৬ / ১০
নদের পাড় ভেঙে পড়েছে।
৭ / ১০
এভাবে প্রতিদিন ভাঙছে নদের পাড়ের কৃষিজমি।
৮ / ১০
কৃষিজমি ভেঙে পড়েছে নদে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী।
৯ / ১০
হুমকিতে বাড়িঘর।
১০ / ১০
অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙছে নদ-নদী।