বৃষ্টির কারণে বেশ কয়েক দিন ধরে স্তূপ করে রাখা ধান পচে দুর্গন্ধ ছড়িয়ে প্রায় নষ্ট হওয়ার পথে। সেই ধান পানিতে জালে রেখে ধুয়ে সেদ্ধ করার জন্য নিচ্ছেন হাওরের একজন নারী। মিঠামইন, কিশোরগঞ্জ, ৯ মেছবি: তাফসিলুল আজিজ
৫ / ২৬
পদ্মা নদীতে নৌকা ভাসিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন এক পেশাদার জেলে। চর শালেহপুর, ফরিদপুর, ৯ মেছবি: আলীমুজ্জামান
ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের মিয়াবাড়িতে বিনা মূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসা নিতে আসা একজনকে ওষুধ দেওয়া হচ্ছে। পলাশ, নরসিংদী, ৯ মেছবি: প্রথম আলো
জনমতকে উপেক্ষা করে ‘গ্রাহক শোষণ ও হয়রানির’ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির আয়োজনে নগরের প্রেসক্লাব চত্বরে গণ–অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গণসংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রেসক্লাব চত্বর, রংপুর, ৯ মেছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৬
আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে ধান কেটে সড়কে বস্তায় ভরতে ব্যস্ত কৃষকেরা। মানিক চাপড়, সিরাজগঞ্জ, ৯ মেছবি: সোয়েল রানা
২০ / ২৬
নারকেলের শুকনা ছোবড়া থেকে আঁশ তৈরি করে রোদে শুকানো হচ্ছে। এসব আঁশ দিয়ে পাপোশ, দড়ি ও ব্রাশ তৈরি করা হয়। উত্তর কৌরিখাড়া, নেছারাবাদ, পিরোজপুর, ৯ মেছবি: সাইয়ান
২১ / ২৬
ধান কাটার মৌসুমে চাহিদা বাড়ায় শহর থেকে প্লাস্টিকের ড্রাম নিয়ে গ্রামে যাচ্ছেন এই বিক্রেতা। জিলা স্কুল মোড়, রংপুর, ৯ মেছবি: মঈনুল ইসলাম
২২ / ২৬
চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা প্রতি শতকে এক মণ ভুট্টা পেয়েছেন। মাঠ থেকে সংগৃহীত ভুট্টা ট্রাক্টরে উঠাচ্ছেন এক কৃষিশ্রমিক। কদমতলী, দাউদকান্দি, কুমিল্লা, ৯ মেছবি: আবদুর রহমান ঢালী
বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনার সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় নিজস্ব মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা, ৮ মেছবি: হাসান মাহমুদ