একঝলক (১২ মে ২০২৬)

১ / ২১
জলাশয়ে জিরিয়ে নিচ্ছে সুইচোরা পাখিটি। হাটবাটী, বটিয়াঘাটা, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
ফুটে আছে ‘জ্বালামুখী লতা’ ফুল। অনেকে এ ফুলকে রক্তঝরা হৃদয় ফুলও বলেন। বাংলায় একে ‘জ্বালামুখী লতা’ বলা হয়। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ১২ মে
ছবি: মোস্তাফিজুর রহমান
৩ / ২১
বৃষ্টিতে খেতে জমেছে পানি। ধান কেটে নিয়ে আসছেন কৃষক। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
৪ / ২১
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় চলমান উন্নয়নকাজের জন্য মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ১২ মে
ছবি: বদর উদ্দিন
৫ / ২১
কাজীবাছা নদীতে মাছ ধরায় ব্যস্ত মৎস্যশিকারিরা। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
আমের আচারের জন্য পাড়া হচ্ছে কাঁচা আম। এরপর এগুলো বস্তায় ভরে পাঠানো হবে বাজারে। পবা, রাজশাহী, ১২ মে
ছবি: শহীদুল ইসলাম
৭ / ২১
বোরো ধান মাড়াই শেষে ভ্যানে তুলছেন এক কৃষক। গোয়ালচামট, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
৮ / ২১
নদী থেকে কাঁকড়া ধরতে নৌকায় বসে ফাঁদ প্রস্তুত করছেন মৎস্যজীবী। কচুবুনিয়া, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
ফুলটির নাম ফাস্ট লাভ। লাল পেন্ডা নামেও পরিচিত। রাজবন বিহার, রাঙামাটি, ১২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
একসময় বাড়িতে বাড়িতে কাসুন্দি তৈরি করা হতো। বর্তমানে কিছু ব্যবসায়ী কাসুন্দি তৈরি করে হাটে নিয়ে এসে বিক্রয় করছেন। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ মে
ছবি: সাজেদুল আলম
১১ / ২১
‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ স্লোগানে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রংপুর নগরে সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। জিলা স্কুল মোড়, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
ময়লা-আবর্জনা ভাসছে কীর্তনখোলা নদীর পানিতে। মৎস্য অবতরণ কেন্দ্রসংলগ্ন এলাকার বাজার ও দোকানপাট থেকে ফেলা আবর্জনায় দূষিত হচ্ছে নদীর পানি। পোর্ট রোড, বরিশাল, ১২ মে
ছবি: সাইয়ান
১৩ / ২১
গাছের ডালে একঝাঁক চড়ুই পাখির কিচিরমিচির। শব্দ শুনে লাফিয়ে মগডালে উঠে পড়ে প্রতিবেশীর বিড়ালটি। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ১২ মে
ছবি: সাদিক মৃধা
১৪ / ২১
ধান থেকে চাল করার পর বাতাসে ঝেড়ে নিচ্ছেন হাওরপাড়ের একজন কিষানি। বাজিতপুর, কিশোরগঞ্জ, ১২ মে
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২১
হারভেস্টার দিয়ে ধান কাটছেন কৃষকেরা। ভবানীগঞ্জ, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
১৬ / ২১
গরুর খাবারের জন্য থুরং (ঝুড়ি) ভর্তি খড় মাথায় চেপে বাড়ি ফিরছেন পাহাড়ি কিষানি। কচ্ছপতলী, বান্দরবান, ১২ মে
ছবি: মং হাই সিং মারমা
১৭ / ২১
মাঠ থেকে বেছে বেছে বরবটি তুলছেন এক কৃষক। ভবানীগঞ্জ, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
১৮ / ২১
কংক্রিটের কোনো সেতু নেই, রাস্তা নেই। গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো। বিলাশের পাড়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১২ মে
ছবি: প্রথম আলো
১৯ / ২১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফুটেছে পালাম ফুল। শহীদ মিনার এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
হামে আক্রান্ত ৯ মাস বয়সী হাসান ও হোসেন নামের দুই যমজ সন্তানকে নিয়ে হাসপাতালে হিমশিম খাচ্ছেন মা মনোয়ারা বেগম। শিশু বিভাগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২১
আসছে কোরবানির ঈদ। তাই মসলা বাটার পাটা বানাতে ব্যস্ত সাইদুর রহমান। আশরতপুর, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম