সিলেটে আজ বুধবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে শহরে নেমেছে স্থবিরতা। পলিথিন মাথায় দিয়ে পথ চলছে এক শিশু। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৯ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৯ / ২৬
বিপণিবিতান কিংবা দোকানে জনপ্রিয় হয়ে উঠছে জাল দিয়ে তৈরি ব্যাগ। বাজারে এসব ব্যাগ “নেট ব্যাগ” নামে পরিচিতি। পাইকারি দোকানে আনা হয়েছে জাল, তা কেটে তৈরি করা হবে ব্যাগ। জিন্দাবাজার, সিলেট, ২৯ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১০ / ২৬
রাসায়নিক দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। পরে সেগুলো ধ্বংস করা হয়। বিনেরপোতা, সাতক্ষীরা, ২৯ এপ্রিলছবি: প্রথম আলো
১১ / ২৬
রংপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে ফুটেছে লাল সোনাইল। নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। স্বাধীনতা স্মারক এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ২৯ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১২ / ২৬
জলাবদ্ধতার কারণে ঈশ্বর পাঠশালায় (উচ্চবিদ্যালয়) বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ছবি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে প্রশাসকসহ কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শনে আসেন। ঈশ্বর পাঠশালা, কুমিল্লা, ২৯ এপ্রিলছবি: আবদুর রহমান
১৩ / ২৬
গ্রাম থেকে রাঙামাটি শহরে বিদ্যালয়ের উদ্দেশে বৃষ্টিতে মেঠো পথে পাহাড়ি শিক্ষার্থীরা। সাধনাপুর, রাঙামাটি, ২৯ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৬
সকাল থেকে বৃষ্টিসহ ঝোড়ো বাতাস বইছে। বৈরী আবহাওয়ার কারণে সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচল কমে যায়। বটতলা, বরিশাল, ২৯ এপ্রিলছবি: সাইয়ান
১৫ / ২৬
বৃষ্টির মধ্যে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে ডিগাইর হাওরের বোরো ধান তলিয়ে গেছে। ডুবে যাওয়া ধান কেটে নৌকায় তুলছেন কৃষকেরা। জুড়ী, মৌলভীবাজার, ২৯ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
১৭ / ২৬
ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাকালুকি হাওরে বোরো ধানের বেশ কিছু জমি তলিয়ে গেছে। সেখান থেকে ধান কেটে আনতে সাতসকালে বৃষ্টিতে ভিজে ছুটছেন কৃষিশ্রমিকেরা। জুড়ী, মৌলভীবাজার, ২৯ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
১৮ / ২৬
মৌসুমের প্রথম ভারী বর্ষণে জলাবদ্ধতায় নাকাল খুলনার নগরবাসী। হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। রয়েল মোড়, খুলনা, ২৯ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৬
ভোর থেকেই মেঘলা আকাশ, সকালেই নামে বৃষ্টি। তার মধ্যে ছাতা মাথায় পথে কর্মজীবী মানুষ। বাস্তুহারা কলোনি, খুলনা, ২৯ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৬
বিদ্যালয় ছুটির পর কাঁধে ব্যাগ, হাতে ছাতা নিয়ে হাসি-আড্ডায় বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। খামাদংপাড়া, বান্দরবান, ২৯ এপ্রিলছবি: মংহাই সিং মারমা
২১ / ২৬
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে রংপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর, ২৯ এপ্রিলছবি: মঈনুল ইসলাম