একঝলক (১১ এপ্রিল ২০২৬)

১ / ২১
রংপুর নগরে মশার উপদ্রব বেড়েছে। তাই সিটি করপোরেশনের উদ্যোগে ফগার যন্ত্র দিয়ে ওষুধ স্প্রে করা হচ্ছে। গোমস্তপাড়া, রংপুর, ১১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
চিড়িয়াখানায় সিংহ খাঁচায় বন্দী থাকলেও সাফারি পার্কে থাকে অনেকটাই উন্মুক্ত। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ১১ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
৩ / ২১
সমুদ্রসৈকতে থাকা মৃত জেলিফিশ দেখাচ্ছেন এক জেলে। জেলেরা জানান, কয়েক মাস ধরে সমুদ্রে এসব জেলিফিশের আনাগোনা বেড়েছে। মাছ ধরার জাল টানতে গিয়ে এসব জেলিফিশ আটকে গিয়ে তাদের জাল ছিঁড়ে যায়। ফলে মাছ শিকার বাধাগ্রস্ত হচ্ছে। কুয়াকাটা সমুদ্রসৈকত, কলাপাড়া, পটুয়াখালী, ১১ এপ্রিল
ছবি: সাইয়ান
৪ / ২১
চারপাশে লাল আভা ছড়িয়ে সূর্যোদয় হচ্ছে। জয়সাগর দিঘি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৫ / ২১
সমুদ্রে কাঁকড়া শিকারে যাওয়ার প্রস্তুতি। জেলেরা কাঁকড়া শিকারের চাঁই আর কাঁকড়া ধরার খাবার প্রস্তুত করছেন। কলাপাড়া, পটুয়াখালী, ১১ এপ্রিল
ছবি: সাইয়ান
৬ / ২১
ফুলটির নাম টর্চ জিঞ্জার, পোরসেলাইন নামেও ডাকা হয় একে। এটি আদা পরিবারভুক্ত গুল্মজাতীয় উদ্ভিদ। রাজ বনবিহার, রাঙামাটি, ১১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২১
বৈশাখী মেলাকে ঘিরে পালপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। মাটির ব্যাংক ও খেলনা তৈরির পাশাপাশি চলছে রঙের কাজ। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ১১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
হাটের দিনে গ্রামের মানুষ নিজের ফলানো ফসল বিক্রি করতে আসেন। এই নারীরা ডিঙিনৌকাভর্তি করে এনেছেন আনারস। কল্যাণপুর, রাঙামাটি, ১১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
গ্রামবাংলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবে বেড়ে যায় ঢাকঢোলের চাহিদা। বাড়িতেই পড়ে থাকা পুরোনো ঢাকঢোল মেরামতের ব্যস্ত সুজন ঘোষ। বোরাই, দুপচাঁচিয়া, বগুড়া, ১১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১০ / ২১
ভোলার বিভিন্ন চর থেকে ট্রলারবোঝাই হয়ে খুলনায় এসেছে তরমুজ। বড় বাজার ঘাটে ট্রলার থেকে ঝুড়িতে করে মাথায় করে ফলগুলো নামাচ্ছেন শ্রমিকেরা। রকেট ঘাট, খুলনা, ১১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বেড়েছে মশার উপদ্রব। বাড়িতে পালন করা গবাদিপশুকে মশার উপদ্রব থেকে বাঁচাতে দিনের বেলা বাইরে মশারির মধ্যে রাখা হয়েছে। খোলাস, দুপচাঁচিয়া, বগুড়া, ১১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১২ / ২১
রোদেলা সকালের আলোয় ফুটে থাকা লাল জবা। গাবতলা, খুলনা, ১১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২১
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর দিয়ে বয়ে গেছে সীমান্তবর্তী নদী ‘রাংপানি’। মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত থেকে স্বচ্ছ জলের রাংপানির উৎপত্তি। পাহাড়-পাথর আর জলের মিতালি উপভোগ করতে রাংপানিতে ঘুরতে আসেন পর্যটকেরা। রাংপানি, জৈন্তাপুর, সিলেট, ১১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২১
বন থেকে সংগ্রহ করা গাছের ডাল নিয়ে চেঙ্গী নদী পার হয়ে যাচ্ছেন পাহাড়ি এক নারী। পানছড়ি কানুনগোপাড়া, খাগড়াছড়ি, ১১ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
১৫ / ২১
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬ বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), মিরপুর-১৩, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২১
শহর থেকে প্লাস্টিক পণ্য কিনে গ্রামে ফেরি করে বিক্রি করতে যাচ্ছেন এক ফেরিওয়ালা। রাধাবল্লভ, রংপুর, ১১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
যানবাহনের জ্বালানি নিতে চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা। রাজারবাগ, ঢাকা, ১১ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৮ / ২১
বুনো ফুলে বসে আছে দৃষ্টি নন্দন প্রজাপতি। যৌথ খামার, পানছড়ি, খাগড়াছড়ি, ১১ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
১৯ / ২১
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি। রমনা বটমূল, ঢাকা, ১১ এপ্রিল
ছবি: মীর হোসেন
২০ / ২১
চৈত্রের শেষ দিকে এসে ভোরে আকস্মিকভাবে কুয়াশায় বন্ধ হয়ে গিয়েছিল দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া ৭টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ১১ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
২১ / ২১
মসলা বাটার জন্য সিমেন্টের তৈরি পাটার চাহিদা বেড়ে যায় পবিত্র ঈদুল আজহার সময়। এখন থেকে তা তৈরিতে হাত দিয়েছেন কারিগরেরা। তৈরি করা এই পাটা নেওয়া হচ্ছে দোকানে। আশরতপুর, রংপুর, ১১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম