একঝলক (২৩ এপ্রিল ২০২৬)

১ / ২৪
শোভা ছড়াচ্ছে হলুদ অলকানন্দা ফুল। লিচুবাগান তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ২৩ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৪
গরম থেকে শিশুকে রক্ষায় চার্জার ফ্যান ব্যবহার করছেন এক অভিভাবক। রেলওয়ে স্টেশন, রাজশাহী, ২৩ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৩ / ২৪
কাপ্তাই হ্রদ থেকে ধরা ছোট মাছ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বনরূপা, রাঙামাটি, ২৩ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৪
সোনালুর হলুদ আভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে। কোটবাড়ী, কুমিল্লা, ২৩ এপ্রিল
ছবি: আবদুর রহমান
৫ / ২৪
সাপ্তাহিক হাটে বসে বানাচ্ছেন বাঁশের চালুনিসহ অন্যান্য সামগ্রী। সেখানেই তা বিক্রি করছেন তিনি। খলিলপুর, ফরিদপুর, ২২ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৪
নদীভাঙনের মুখে বসতভিটা আঁকড়ে বেঁচে থাকাটাই যেন ভেলুমিয়া-ভেদুরিয়ার মানুষের জীবনসংগ্রাম। ভেদুরিয়া, ভোলা, ২৩ এপ্রিল
ছবি: নেয়ামতউল্যাহ
৭ / ২৪
মাড়াই শেষে বাড়ির উঠানে শুকাতে দেওয়া হয়েছে পেঁয়াজের বীজ। ইজার দুর্গাপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২২ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৪
হাম ও হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় বাড়ছে। আলীকদম, বান্দরবান, ২৩ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
৯ / ২৪
বুনো লতার ডগায় উড়ে এসে বসেছে প্রজাপতি। গোয়ালখালী, খুলনা, ২৩ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৪
পিকআপ থেকে গ্যাস সিলিন্ডার নামাচ্ছেন বিক্রেতা। ডিলার পয়েন্ট, গাবতলী, বগুড়া, ২৩ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১১ / ২৪
স্বল্প মূল্যে চাল–আটা কেনার জন্য নারীদের সারি। সোন্দাবাড়ি, বগুড়া, গাবতলী, ২৩ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১২ / ২৪
দাদার পিঠে চড়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুটি। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৪
খেতে পলিথিন বিছানো হচ্ছে। এরপর তা ফুটো করে রোপণ করা হবে শসার বীজ। ওকড়াবাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৪
এই সময়ে আকাশ কখনো তপ্ত রোদ, পরক্ষণেই নামছে বৃষ্টি। তাই কদর বেড়েছে ছাতা মেরামতকারীদের। পাড়া-মহল্লার দিকে হেঁটে চলেছেন প্রবীণ এক মেরামতকারী। ইসলামপুর, সিলেট, ২৩ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৪
সড়কের দুই পাশের বড় বড় গাছ যেন সবুজ শামিয়ানা হয়ে ছায়া দিচ্ছে। গিলন্ড, মানিকগঞ্জ, ২৩ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
১৬ / ২৪
হারভেস্টার মেশিন দিয়ে হাওরে ধান কাটা হচ্ছে। খয়রত, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৩ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১৭ / ২৪
ফুটে আছে দৃষ্টিনন্দন কলাবতী ফুল। মোস্তফাপুর, কুমিল্লা, ২৩ এপ্রিল
ছবি: আবদুর রহমান
১৮ / ২৪
জ্বালানি তেল সংগ্রহের সারিতে দাঁড়িয়ে আরেক মোটরসাইকেলচালকের সহযোগিতায় ফুয়েল পাস করে নিচ্ছেন একজন। বিজয় সরণি, ঢাকা, ২৩ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২৪
ব্যস্ততম সড়কে দূরপাল্লার বাস কয়েক সারিতে পার্ক করে রাখার কারণে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে বনানী পর্যন্ত যানজট লেগেই থাকে। মহাখালী বাস টার্মিনাল এলাকা, ঢাকা, ২৩ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২০ / ২৪
পাবনাসহ দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বিদ্যালয় থেকে ফেরার পথে টিউবওয়েলের পানি দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে শিশুরা। গোবিন্দপুর, সাদিপুর সড়ক, পাবনা, ২৩ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৪
জলাশয়ের পানি কমে গেছে। সেই পানিতে মাছ শিকারে ব্যস্ত কিশোর ও তরুণেরা। কোমরপুর, পাবনা, ২৩ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৪
ছাতা মাথায় বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল, ২৩ এপ্রিল
ছবি: সাইয়ান
২৩ / ২৪
বরিশাল বিশ্ববিদ্যালয় চলছে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এতে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অলস সময় পার করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৩ এপ্রিল
ছবি: সাইয়ান
২৪ / ২৪
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের ৯৫ জন প্রশিক্ষণার্থী নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ক্যাডেটরা। দুধখালী, মাদারীপুর, ২৩ এপ্রিল
ছবি: প্রথম আলো