যমুনার নদীর তীরে বাঁধে পরিবার নিয়ে বসবাস করেন রব্বানী ও রুপালী দম্পতি। পরিবারের অর্থ উপার্জনের একমাত্র উপায় নদীতে মাছ শিকার। চায়না দুয়ারি জাল ফেলে মাছ ধরছেন তাঁরা। ইছামারা, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ মেছবি: সোয়েল রানা
৬ / ২০
গাছের ডালে বসে আছে কালোমাথা বেনেবউ। কৃষি গবেষণা কেন্দ্র এলাকা, খাগড়াছড়ি, ১৭ মেছবি: জয়ন্তী দেওয়ান
৭ / ২০
টোপাপানার ওপর বসে আছে একটি পাখি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৭ মেছবি: সোয়েল রানা
৮ / ২০
রোদ্দুরের ফাঁকেই কালো মেঘের আনাগোনা, বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে আধুনিক যন্ত্রে দ্রুত বোরো ধান মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ মেছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
ওড়ানোর সময় কাটাকাটিতে সুতা কেটে যায় ঘুড়িটির। পরে ঘুড়িটি উদ্ধার করা হয়। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৭ মেছবি: সোয়েল রানা
১০ / ২০
পথের ধারে ফুটে আছে রুয়েলিয়া ফুল। স্থানীয়ভাবে এটি পটপটি নামে পরিচিত। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ মেছবি: সাজেদুল আলম
বৃষ্টি সময় মাছ ধরতে বাঁশের তৈরি ফাঁদ নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ভেলুপাড়া, রংপুর, ১৭ মেছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে ‘একসঙ্গে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করি’ স্লোগানে রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে শোভাযাত্রা। জিলা স্কুল মোড়, রংপুর, ১৭ মেছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
যাত্রীর অপেক্ষায় থেমে থাকা রিকশাতেই চলছে যত্নের কাজ। ব্যস্ত সড়কের পাশে উল্টে ধরে চাকার যন্ত্রাংশে মোবিল দিচ্ছেন এক রিকশাচালক। প্রতিদিনের জীবিকার সঙ্গী এই রিকশা সচল রাখতেই এমন ছোট ছোট মেরামত আর যত্নের কাজ চালিয়ে যান তাঁরা। কিন ব্রিজ এলাকা, সিলেট, ১৭ মেছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার লক্ষ্যে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। তবে মহাসড়কে উন্নয়নকাজের জন্য এখন প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারীদের। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ মেছবি: আনিস মাহমুদ
২০ / ২০
ফুটপাতসহ মূল সড়কের বেশির ভাগ জায়গা দখল করে অবৈধভাবে বসানো হয়েছে দোকান। চলাচলে ভোগান্তিতে পথচারী ও যানবাহনের চালকেরা। মিরপুর ১ নম্বর এলাকা, ঢাকা, ১৭ মেছবি: তানভীর আহাম্মেদ