পথের পাশে ফোটা ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ত্রিশাল, ময়মনসিংহ, ২২ এপ্রিল।ছবি: মোস্তাফিজুর রহমান
১৭ / ২৫
ধানমাড়াই শেষে গবাদিপশুর খাদ্য হিসেবে সংরক্ষণের জন্য গ্রামে এভাবে খড়ের গাদা তৈরি করে রাখা হয়। পড়ন্ত বিকেলে খড়ের গাদা তৈরিতে ব্যস্ত একজন কৃষক। নিকলী, কিশোরগঞ্জ, ২২ এপ্রিলছবি: তাফসিলুল আজিজ
ট্রলারে কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে কলসে করে নিয়ে আসা হয়েছে গরুর দুধ। নগরের বিভিন্ন মিষ্টির দোকানে এ দুধ সরবরাহ করা হয়। চাঁদমারি খেয়াঘাট, বরিশাল, ২২ এপ্রিলছবি: সাইয়ান
গাছ থেকে পেড়ে রাখা কাঁচা আম কুড়িয়ে ঝুড়িতে (থুরুং) ভরছেন এক বম তরুণী। বেথেনীপাড়া, বান্দরবান, ২২ এপ্রিলছবি: মং হাই সিং মারমা
২২ / ২৫
ট্রাক থেকে নামানো হচ্ছে পেঁয়াজ। নিমসার বাজার, কুমিল্লা, ২২ এপ্রিলছবি: আবদুর রহমান
২৩ / ২৫
ভদ্রাবতী নদীর কিনারায় একচিলতে সমতল জায়গায় চলছে ক্রিকেট খেলা। শেরপুর, বগুড়া, ২২ এপ্রিলছবি: সোয়েল রানা
২৪ / ২৫
বৈশাখের খরতাপ আর গরমের মধ্যে থেমে নেই চা-শ্রমিকদের পাতা তোলার কাজ। বাগানে পাতা তোলা শেষে প্রখর রোদ থেকে রেহাই পেতে মাথায় মাথাল দিয়ে পথ চলেছেন তাঁরা। তারাপুর চা-বাগান, সিলেট, ২২ এপ্রিলছবি: আনিস মাহমুদ
২৫ / ২৫
লোডশেডিং বেড়ে যাওয়ায় গ্রাম থেকে অনেকেই কেরোসিন তেলে আলো জ্বালানোর জন্য কুপি কিনতে আসেন। তাই নিজের ছোট কারখানায় বসে কুপি তৈরি করছেন কারিগর মদন পাল। সিঙ্গার গলি, জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ২২ এপ্রিলছবি: মঈনুল ইসলাম