একঝলক (১৬ মে ২০২৬)

১ / ২৩
ফুটে আছে বেগুনি অপরাজিতা ফুল। বিজিবি ক্যাম্প, ময়মনসিংহ, ১৬ মে
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২৩
ফুল থেকে মধু আহরণ করছে একটি ফড়িং। দিঘিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ২৩
বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ৪১ শতাংশ জায়গা দখল করে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। অবৈধভাবে দখলে থাকা জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাইস্কুল মার্কেট, শিবগঞ্জ, বগুড়া, ১৬ মে
ছবি: প্রথম আলো
৪ / ২৩
ধূলিধূসর ভাঙা সড়কে নসিমনে খড় নিয়ে যাচ্ছেন এক চালক। দেয়ানা, খুলনা, ১৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৩
গোধূলিবেলায় বাড়ি ফেরা। বালিখলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৬ মে
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ২৩
ভোরেই ঢাকা–সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট। সরাইল বিশ্বরোড মোড় গোল চত্বর এলাকায় যানবাহনের দীর্ঘ সারি। বিশ্বরোড মোড়, ব্রাহ্মণবাড়িয়া, ১৬ মে
ছবি: বদরউদ্দিন
৭ / ২৩
তপ্ত দুপুরে সুরমা নদীর পানিতে শীতল হওয়ার চেষ্টায় দুই শিশু। চাঁদনীঘাট, সিলেট, ১৬ মে
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৩
দীর্ঘপথ হেঁটে পানি নিয়ে বাড়িতে ফিরছেন প্রবীণ এক নারী। গরমে পানির কষ্টে থাকেন তাঁরা। যৌথ খামারপাড়া, রাঙামাটি, ১৬ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৩
যমুনা নদীর ভেঙে যাওয়া ঢালে গর্ত করে বাসা বাঁধার জন্য মুখে খড়কুটা নিয়ে এসেছে শালিক পাখি। ইছামারা, বগুড়া, ১৬ মে
ছবি: সোয়েল রানা
১০ / ২৩
পাতাঝরা গাছের ডালে বিশ্রাম নিচ্ছে জোড়া ঘুঘু। গির্জাপাড়া, মৌলভীবাজার, ১৬ মে
ছবি: আকমল হোসেন
১১ / ২৩
মা মাকড়সা তার বাচ্চাদের জন্য গাছের ডগায় রেশম দিয়ে একধরনের তাঁবুর মতো নিরাপদ বাসা তৈরি করে দেয়, যা ‘নার্সারি’ নামে পরিচিত। ডিম থেকে বের হওয়ার পর বাচ্চাগুলো কয়েক দিন এই জালের নিরাপদ আশ্রয়ে থাকে। নোয়াগাঁও, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৬ মে
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ২৩
কালিম পাখিটি ডোবায় জমে থাকা কচুরিপানায় খাবার খুঁজছে। কাঁঠালতলী, রাঙামাটি, ১৬ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২৩
তপ্ত রোদে প্রশান্তি পেতে জলাশয়ের স্বল্প পানিতে গড়িয়ে নিচ্ছে মহিষগুলো। দেয়ানা, খুলনা, ১৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৩
গাছের ডালে ছোট পাখি সহেলী। কৃষি গবেষণাকেন্দ্র, খাগড়াছড়ি, ১৬ মে
ছবি: জয়ন্তী দেওয়ান
১৫ / ২৩
পাহাড়িদের ঐতিহ্যবাহী লুই দিয়ে মাছ ধরছেন এক মারমা নারী। কুহালং, বান্দরবান, ১৬ মে
ছবি: মং হাই সিং মারমা
১৬ / ২৩
ভোরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আছড়ে পড়ে। খুঁটিও রাস্তায় হেলে পড়ে। দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দু্য়ারপুর, ফরিদপুর, ১৬ মে
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৩
ড্রাগনগাছের ডালে ফুটেছে ফুল। এই ফুল থেকেই সুস্বাদু ফল ড্রাগন ফলবে। ভাঙ্গামুড়া, বান্দরবান, ১৬ মে
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২৩
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সড়কপথে চাঁদপুর এসে ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে নিরাপত্তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডগ স্কোয়াডের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। ঘোষেরহাট, চাঁদপুর, ১৬ মে
ছবি: আলম পলাশ
১৯ / ২৩
সিলেটের সবচেয়ে বড় নদী সুরমা। দিনে দিনে দূষণ বাড়ছে সুরমায়। পাড়ে অনেক স্থানেই ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। ঝালোপাড়া, সিলেট, ১৬ মে
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৩
মাঠে বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে। জমে থাকা পানির মধ্যে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন একদল কৃষক। কাজীপাড়া, কাহালু, বগুড়া, ১৬ মে
ছবি: সোয়েল রানা
২১ / ২৩
নগরের হুমায়ুন রশীদ চত্বর-রেলওয়ে স্টেশনের সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা, বৃষ্টিতে সেখানে জমেছে পানি। ফলে এই পথে চলতে পোহাতে হয় ভোগান্তি। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ১৬ মে
ছবি: আনিস মাহমুদ
২২ / ২৩
জয়দুল ইসলামের একটি গাভি দুই মাথাওয়ালা বাছুর প্রসব করছে শুক্রবার সন্ধ্যায়। শনিবার বিকেল থেকে বিষয়টি জানার পর বাছুরটি দেখতে অনেকে ভিড় করছেন তাঁর বাড়িতে। শেখপাড়া, রংপুর, ১৬ মে
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৩
রংপুরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় ধানখেতে পানি জমে গেছে। এই পানির মধ্য থেকে কৃষক ধান কেটে বাড়িতে ফিরছেন। দর্শনা, রংপুর, ১৬ মে
ছবি: মঈনুল ইসলাম