ঠেলা জালে মাছ ধরছে এক কিশোর। কাউয়াদীঘি হাওর, মৌলভীবাজার, ২৬ এপ্রিলছবি: আকমল হোসেন
৩ / ২৩
ট্রাকে করে আনা হয়েছে ডাঁটাশাক। তা নামানো হচ্ছে পাইকারি বাজারে। সোবহানীঘাট, সিলেট, ২৬ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৪ / ২৩
রেলপথে ছুটে চলছে ট্রলি। লাইন ঠিকঠাক আছে কি না, তা এভাবেই পর্যবেক্ষণ করেন রেলকর্মীরা। বোনারপাড়া-সান্তাহার রেলপথের শীতলাই এলাকা, কাহালু, বগুড়া, ২৬ এপ্রিলছবি: সোয়েল রানা
পথের ধারে ফুটে থাকা ফুলে এসে বসেছে প্রজাপতি। ত্রিশাল, ময়মনসিংহ, ২৬ এপ্রিলছবি: মোস্তাফিজুর রহমান
১৪ / ২৩
লোডশেডিং আর গত রাতের ঝোড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ। শাপলা চত্বর, রংপুর, ২৬ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৩
এসএসসির ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রের বাইরে বইয়ে একটু চোখ বুলিয়ে নিচ্ছে এক শিক্ষার্থী। ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৩
সরকারি ব্রজমোহন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা অনিতা হত্যার বিচার ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ২৬ এপ্রিলছবি: সাইয়ান
রাজধানীর ব্যস্ত সড়কের বড় অংশজুড়ে বসেছে ভ্রাম্যমাণ হকারদের দোকান। এতে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মিরপুর মাজার রোড, ঢাকা, ২৬ এপ্রিলছবি: খালেদ সরকার
২২ / ২৩
বৈশাখের বিকেলে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, নদীর পানিতে পড়েছে তার প্রতিচ্ছবি। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ এপ্রিলছবি: সাজেদুল আলম
২৩ / ২৩
কুষ্টিয়া থেকে আসা হামে আক্রান্ত আট মাস বয়সী শিশু ইরফান আহমেদ রাজধানীর ডিএনসিসি হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার আইসিইউতে ভর্তি করা হলেও আজ তার মৃত্যু হয়। ইরফানের মৃত্যুতে স্বজনদের আহাজারি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা, ২৬ এপ্রিলছবি: মীর হোসেন