খড়কুটা সংগ্রহের জন্য প্রয়োজন হয় টোপার (খাঁচা)। সাইকেলে বেঁধে সেই টোপা বিক্রির জন্য বের হয়েছেন গুণধর চন্দ্র। কাহালু, বগুড়া, ২৭ এপ্রিলছবি: সোয়েল রানা
৮ / ২৭
নিজের খেত থেকে চিচিঙ্গা তুলছেন পাহাড়ি এক কিষানি। কান্দেবছড়া, রাঙামাটি, ২৭ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৭
বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় শিশুশিক্ষার্থীরা অঙ্কন পরীক্ষায় অংশ নিচ্ছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ এপ্রিলছবি: সাজেদুল আলম
১০ / ২৭
৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা সংগ্রহের জন্য ভোর থেকে ওএমএস ডিলারের দোকানের সামনে অপেক্ষায় নিম্ন আয়ের মানুষেরা। দিগনগর, ফরিদপুর, ২৭ এপ্রিলছবি: আলীমুজ্জামান
সন্ত্রাসীরা রোববার প্রেসক্লাবে এসে সাংবাদিকদের ওপর হামলা করে ও হুমকি দেয়। এর প্রতিবাদে খুলনার গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেন। খুলনা প্রেসক্লাব, ২৭ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
পদ্মা নদীতে জেলেদের হাজারি বড়শিতে ধরা পড়া কুমিরটি খুলনার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের একটি দল এসে তাদের হেফাজতে নিচ্ছে। আফজা কাজির ঘাট এলাকা, চরভদ্রাসন, ফরিদপুর, ২৭ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৬ / ২৭
শিশুদের হাম ও রুবেলার টিকা প্রদান কর্মসূচি চলছে, তাই স্বাস্থ্যকর্মীরা সকালে যাচ্ছেন টিকাকেন্দ্রে। সিটি করপোরেশন কার্যালয়ের সামনে, রংপুর, ২৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
রংপুরে গত কয়েক দিন কালবৈশাখীর আঘাতে গাছ থেকে কাঁচা আম পড়েছে। সেই আম বিক্রি করতে শহরে নিয়ে এসেছেন তিনি। সিটি বাজার, রংপুর, ২৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২০ / ২৭
ওএমএসের স্বল্পমূল্যের চাল ও আটা কিনতে দাদির সঙ্গে এসেছে শিশুটি। অপেক্ষায় থাকতে থাকতে মাটিতে কিছু একটা লিখে সময় পার করছে সে। পশ্চিম খাসবাগ, রংপুর, ২৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২১ / ২৭
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে অবশেষে এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। রূপপুর, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিলছবি: হাসান মাহমুদ
২২ / ২৭
সবুজের মাঝে শোভা ছড়াচ্ছে বেগুনি রেললতা ফুল। স্থানীয় লোকজন এটিকে মাইক ফুলও বলে। চুরখাই, ময়মনসিংহ, ২৭ এপ্রিলছবি: মোস্তাফিজুর রহমান
২৩ / ২৭
রূপপুরে কর্মরত রয়েছেন রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ কর্মী ও কর্মকর্তারা। তাঁদের চাহিদার ওপর ভিত্তি করে আবাসিক এলাকায় গড়ে উঠেছে প্রচুর ফল ও ফুলের দোকান। গ্রিন সিটি, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিলছবি: হাসান মাহমুদ
মরিচের ভালো ফলন ও দাম ভালো পেয়ে খুশি চরাঞ্চলের চাষিরা। এক কিষানি মরিচ স্তূপ করছেন। পূর্ব সুজাইতপুর চরাঞ্চল, সোনাতলা, বগুড়া, ২৭ এপ্রিলছবি: সোয়েল রানা
২৬ / ২৭
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর সফর করছেন। ঢাকা থেকে উড়োজাহাজে পৌঁছানোর পর তিনি ওঠেন ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটিতে। বিমানবন্দর, যশোর, ২৭ এপ্রিলছবি: প্রথম আলো
২৭ / ২৭
সদর উপজেলার দক্ষিণ বঠিনা শিবকালী মন্দিরে চড়কপূজা উপলক্ষে কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে গ্রামবাসীই তৈরি করেছেন কাগজের হেলিকপ্টার। দক্ষিণ বঠিনা, ঠাকুরগাঁও, ২৭ এপ্রিলছবি: মজিবর রহমান খান