একলা বসে ঘুঘু পাখিটি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১১ মেছবি: সোয়েল রানা
২ / ২৫
বেলগাছে ফুল ফুটেছে। আমঝুপি, মেহেরপুর, ১১ মেছবি: আবু সাঈদ
৩ / ২৫
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে লুঙ্গি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতিরা। তামাই, সিরাজগঞ্জ, ১১ মেছবি: আরিফুল গণি
৪ / ২৫
মিষ্টি আলুটি দেখতে যেন পাখির মতো। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ মেছবি: সাজেদুল আলম
৫ / ২৫
জুম মরিচ, ধান্নো মরিচ বা গুরি মরিচ নামে পরিচিত এই ছোট মরিচটি সুগন্ধ ও ঝালের জন্য প্রসিদ্ধ। জুমেচাষ করা মরিচটি বেশ পছন্দ পাহাড়বাসীদের। শশি দেওয়ানপাড়া, রাঙামাটি, ১১ মেছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৫
বৃষ্টি হয়েছে। এখন জুমে ঘাস উঠেছে। ধানসহ বিভিন্ন ফসলের বীজ বুনছেন পাহাড়ি নারীরা। সাপছড়ি, রাঙামাটি, ১১ মেছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
বিলে জাল ফেলে মাছ ধরছেন একজন মৎস্যজীবী। বাজিতপুর, কিশোরগঞ্জ, ১১ মেছবি: তাফসিলুল আজিজ
৮ / ২৫
মস্ত কাতলা মাছ। আকুয়া বাইপাস মাছের আড়ত, ময়মনসিংহ, ১১ মেছবি: মোস্তাফিজুর রহমান
৯ / ২৫
বাড়ির বাগানে ফুটে আছে দাঁতরাঙ্গা ফুল। তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ, ১১ মেছবি: আরিফুল গণি
১০ / ২৫
শহরের বাজারে বিক্রির জন্য ভ্যানভর্তি লাউ নিয়ে যাওয়া হচ্ছে। ডুমুরিয়া, খুলনা, ১১ মেছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৫
ঘেরে মাছ ধরতে ব্যস্ত চাষিরা। যে মাছ আরও বড় হবে তা ছেড়ে দিচ্ছেন, আর যে মাছ বিক্রি করবেন, তা পাত্রে রাখছেন। বিল পাবলা, খুলনা, ১১ মেছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৫
ভোলা থেকে আসা হামে আক্রান্ত এক বছরের শিশু নাহিদকে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার ভর্তি করা হয় রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে। হাসপাতালের বিছানায় বাবা মোহাম্মদ নাঈমের বুকে ঘুমাচ্ছে নাহিদ। ঢাকা, ১১ মেছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ২৫
অতিবৃষ্টিতে তলিয়ে গেছে হাওর অঞ্চলের কৃষকের স্বপ্ন। পানি থেকে ধান তুলছেন কিশোরগঞ্জ হাওরের কৃষকেরা। মিঠামইন হাওড়, কিশোরগঞ্জ, ১১ মেছবি: মীর হোসেন
দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শিশুপার্কের নতুন অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা। পার্কের ভেতর থাকা কৃত্রিম জলাশয় ও নির্মাণসামগ্রীর ফাঁকে জমে রয়েছে বৃষ্টির পানি। নিয়মিত পরিচর্যা ও পরিচ্ছন্নতার অভাবে এসব স্থানে জন্ম নিচ্ছে ডেঙ্গুবাহী এডিস মশা, যা জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। শাহবাগ, ঢাকা, ১১ মেছবি: দীপু মালাকার
১৬ / ২৫
আধুনিক কৃষিযন্ত্র ট্রাক্টরের মাধ্যমে মাঠ প্রস্তুত করার কাজে ব্যস্ত সময় পার করছেন এক কৃষক। রোয়াংছড়ি, বান্দরবান, ১১ মেছবি: মং হাই সিং মারমা
১৭ / ২৫
বিমানবন্দর সড়কের দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় পুরো বাস ঘুরে যাওয়ার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বনানী উড়াল সড়ক, ঢাকা, ১১ মেছবি: সাজিদ হোসেন
১৮ / ২৫
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকা জেলা পর্যায়ের ফাইনাল খেলা বাখুন্ডা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বাখুন্ডা মিনি স্টেডিয়াম, ফরিদপুর, ১১ মেছবি: আলীমুজ্জামান
১৯ / ২৫
আমেরিকার সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খুলনার সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মানববন্ধন। পিকচার প্যালেস মোড়, খুলনা, ১১ মেছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৫
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানিকর মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জেলার কর্মরত সাংবাদিকেরা। প্রেসক্লাব, হবিগঞ্জ, ১১ মেছবি: প্রথম আলো
২১ / ২৫
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে জমির ধান তলিয়ে গিয়েছিল। কয়েক দিনের রোদে পানি কমে তা ভেসে উঠেছে। দুপুরের প্রখর রোদে ধান কাটছেন বর্গা চাষিরা। পশ্চিম গোবিন্দপুর, জুড়ী, মৌলভীবাজার, ১১ মেছবি: কল্যাণ প্রসূন
২২ / ২৫
থোকায় থোকায় আঙুর। মিজানুর রহমান ১৫ শতাংশ জমিতে প্রথমবারের মতো চাষ করেছেন, জমি থেকেই বিক্রি করছেন। মিঠাপুকুর, রংপুর, ১১ মেছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৫
গরমের তীব্রতা বাড়লেও থেমে নেই জীবিকার সংগ্রাম। প্রখর রোদের মধ্যেই মাথায় পাথর বহন করে নির্মাণকাজে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকেরা। মিরাবাজার, সিলেট, ১১ মেছবি: আনিস মাহমুদ
২৪ / ২৫
শিক্ষকদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমসহ শিক্ষার্থীদের পাঠদান বন্ধ থাকে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১১ মেছবি: সাইয়ান
২৫ / ২৫
খেত থেকে মিষ্টিকুমড়া শাক সংগ্রহ করছেন এক পাহাড়ি নারী। রোয়াংছড়ি, বান্দরবান, ১১ মেছবি: মং হাই সিং মারমা