একঝলক (৬ মে ২০২৬)

১ / ৩০
গ্রীষ্মেও ফুটে আছে শর্ষে ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ মে
ছবি: সাজেদুল আলম
২ / ৩০
ভুট্টা তোলার পর খেতের পাশেই স্তূপ করে রাখা হয়েছে। লালপুর, সুনামগঞ্জ, ৬ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ৩০
নৌকায় ভেসে খালের পানিতে মাছ ধরছেন তিনি। চালবন, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ, ৬ মে
ছবি: আনিস মাহমুদ
৪ / ৩০
ফণিমনসায় ফুল এসেছে। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৩০
ঘেরে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৩০
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে ছোট্ট একটি পাখি। লিচুবাগান, রাঙামাটি, ৬ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৩০
পথের ধারে বাঁশের তৈরি নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। পলাশ বাজার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ, ৬ মে
ছবি: আনিস মাহমুদ
৮ / ৩০
ব্যস্ত সড়কে চলাচল নিষিদ্ধ হলেও ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছে তিন চাকার ব্যাটারিচালিত ভ্যান। বাবুবাজার সেতু, গাবতলী, ঢাকা, ৫ মে
ছবি: সাজিদ হোসেন
৯ / ৩০
রাজধানীর সড়কে চলছে লক্কড়ঝক্কড় বাস। বাংলামোটর, ঢাকা, ৫ মে
ছবি: সাজিদ হোসেন
১০ / ৩০
ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেব্‌ল স্থাপনের জন্য খুঁড়ে রাখা সড়কে মানুষের ভোগান্তি। শান্তিনগর, ঢাকা, ৫ মে
ছবি: দীপু মালাকার
১১ / ৩০
বিলের পথে হাঁসের ঝাঁক। শাহপুর, নিকলী, কিশোরগঞ্জ, ৫ মে
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ৩০
চাতালে কাজ করছেন নারী-পুরুষ শ্রমিকেরা। মুক্তাগাছা, ময়মনসিংহ, ৬মে
ছবি: মোস্তাফিজুর রহমান
১৩ / ৩০
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা স্তম্ভের লেক বেহাল। সংস্কারের জন্য লেকের পানি অপসারণ করার দীর্ঘদিন হয়ে গেছে। এত দিনে অযত্ন–অবহেলায় লেকটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৬ মে
ছবি: সাজিদ হোসেন
১৪ / ৩০
দেশের ছয়টি অবসায়নাধীন ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) আটকে থাকা আমানত দ্রুত ফেরত আনার দাবিতে আমানতকারীরা নীরব প্রতিবাদ জানান। মতিঝিল শাপলা চত্বর, ঢাকা, ৬ মে
ছবি : সাজিদ হোসেন
১৫ / ৩০
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, মহাখালী, ঢাকা, ৬ মে
ছবি: মীর হোসেন
১৬ / ৩০
যানজটে স্থবির রাজধানীর কাকরাইল সড়ক। মৎস্য ভবনসংলগ্ন এলাকা, ঢাকা, ৬ মে
ছবি: মীর হোসেন
১৭ / ৩০
গরমে চাহিদা বাড়ে তালের রসের। গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছি মুক্তার হোসেন। ভবানীপুর, কৃষ্ণনগর, ফরিদপুর, ৬ মে
ছবি: আলীমুজ্জামান
১৮ / ৩০
বৃষ্টিতে ভিজে যাওয়া ধানের খড়কুটা সড়কের ওপর শুকাতে দেওয়া হয়েছে। খড়কুটার সঙ্গে থেকে যাওয়া ধান খেতে এসেছে হাঁসের দল। জালালকাঠি, ঝালকাঠি, ৬ মে
ছবি: সাইয়ান
১৯ / ৩০
খালের পানিতে জাল দিয়ে মাছ ধরছেন স্থানীয় ব্যক্তি। প্রেমহার, ঝালকাঠি, ৬ মে
ছবি: সাইয়ান
২০ / ৩০
সিলেটের সুরমা নদীতে পানি বেড়েছে। নদীতে ঠেলা জাল দিয়ে মাছ শিকার করতে নেমেছেন এক ব্যক্তি। টুকের বাজার, সিলেট, ৬ মে
ছবি: আনিস মাহমুদ
২১ / ৩০
হাওরাঞ্চলে টানা বৃষ্টির পর রোদ উঠেছে। হাওর থেকে ধান তুলে আনতে পারছেন কৃষকেরা। ধান কেটে মাথায় করে নিয়ে আসছেন এক কৃষক। বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ, ৬ মে
ছবি: আনিস মাহমুদ
২২ / ৩০
পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি নারী-পুরুষ কৃষকেরা। বাকিছড়া বটতলী পাড়া, বান্দরবান, ৬ মে
ছবি: মং হাই সিং মারমা
২৩ / ৩০
বিলের পাশে গাছের ডালে বসে আছে মেছো ঈগল। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ৬ মে
ছবি: সাদিক মৃধা
২৪ / ৩০
পানি থেকে ধান তুলতে আখালি গাঙ দিয়ে হাওরের দিকে ছুটে চলা। রাজনগর, মৌলভীবাজার, ৬ মে
ছবি: প্রথম আলো
২৫ / ৩০
জমিতে সেচ দিতে পাওয়ার টিলার মেশিন নিয়ে যাচ্ছেন এক কৃষক। বান্দরবান–রাঙামাটি সড়ক, বান্দরবান, ৬ মে
ছবি: মং হাই সিং মারমা
২৬ / ৩০
গ্যাসের দাম বেড়েছে। আছে লোডশেডিং। বেড়েছে জ্বালানি তেলের দামও। তাই সিমেন্টের তৈরি চুলার চাহিদা বেড়েছে। চুলা তৈরি করে সাজিয়েও রাখা হয়েছে। অনেকেই এখন পাটখড়ি বা কাঠ দিয়ে রান্না করতে শুরু করছেন। লালবাগ বটতলা, রংপুর, ৬ মে
ছবি: মঈনুল ইসলাম
২৭ / ৩০
বসতবাড়ির পাশে নিজের তৈরি বোমা ঘুড়ি ওড়াচ্ছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্র মো. রিহান। দিঘীরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ৬ মে
ছবি: আবদুর রহমান ঢালী
২৮ / ৩০
বগুড়ার মহানগরের গুরুত্বপূর্ণ স্টেশন সড়ক দখল করে সারি সারি সিএনজিচালিত অটোরিকশা রাখা হয়েছে। এতে সড়কটি সংকুচিত হয়েছে। স্টেশন সড়ক এলাকা, বগুড়া, ৬ মে
ছবি : সোয়েল রানা
২৯ / ৩০
কয়েক দিনের বৃষ্টিতে করতোয়া নদী প্রাণ ফিরে পেয়েছে। নওয়াববাড়ি এলাকা, বগুড়া, ৬ মে
ছবি : সোয়েল রানা
৩০ / ৩০
ট্রাকে অতিরিক্ত বোঝাই করে মুলি বাঁশ নেওয়া হয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। মগাছড়ি, রাঙামাটি, ৬ মে
ছবি: সুপ্রিয় চাকমা