একঝলক (৫ মার্চ ২০২৬)

১ / ২৪
মান্দার ফুলের ওপর ডানা মেলে উড়ছে কাঠশালিক। কদমতলী, সিলেট, ৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২ / ২৪
সিলেটের বিভিন্ন উপজেলায় এখন আগাম তরমুজের চাষ হয়। ফাল্গুনের শুরু থেকে এসব তরমুজ বিভিন্ন বাজারে পাওয়া যায়। ফলের আড়তে চলছে সেই তরমুজ বিকিকিনি। কদমতলী, সিলেট, ৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৪
কাচালং নদের স্রোতের সঙ্গে লড়াই করে বীজতলা থেকে ধানের চারা নিয়ে খেয়া পার হচ্ছেন এই পাহাড়ি নারী। মুখ বাঘাইছড়ি, রাঙামাটি, ৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৪
ডালে ফুটে আছে ইয়েলো সিল্ক কটন ট্রি ফুল। মনু নদের পাড়, মৌলভীবাজার, ৫ মার্চ
ছবি: আকমল হোসেন নিপু
৫ / ২৪
বিস্তীর্ণ পেঁয়াজ বীজের মাঠ এখন সাদা ফুলের সৌন্দর্যে ভরা, প্রকৃতির এমন রূপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। গোবিন্দপুর, ফরিদপুর, ৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৪
নিজের খেতের ফসল বিক্রি করে প্রয়োজনীয় সওদা নিয়ে গ্রামীণ হাট থেকে বাড়ির পথে পাহাড়ি এক কিষানি। সিজক মুখ, বাঘাইছড়ি, রাঙামাটি, ৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৪
খাবারের খোঁজে উড়ে এসে ডালে বসেছে টিয়া পাখির দল। খুলনা বিশ্ববিদ্যালয়, ৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৪
এলাকা ঘুরে ঘুরে তিনি নওগাঁর তৈরি শিশুদের খেলনা চরকি বিক্রি করছেন। ভাগলপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২৪
গ্রামীণ বাড়ির সামনে ফুটে আছে সহস্রবেলি ফুল। রঘুমাঝি, শাজাহানপুর, বগুড়া, ৫ মার্চ
ছবি: সোয়েল রানা
১০ / ২৪
রমজান এলেই বাড়ে লাচ্ছা সেমাইয়ের চাহিদা, সেই সঙ্গে বেড়ে যায় সেমাই রাখার খাঁচার বিক্রিও। পাইকারিতে প্রতিটি খাঁচা বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকায়। বীরগ্রাম, বগুড়া, ৫ মার্চ
ছবি: সোয়েল রানা
১১ / ২৪
চলার পথে ফুটপাতে নিজের রক্তচাপ মেপে নিচ্ছেন এই ব্যক্তি। কাচারিবাজার, রংপুর, ৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৪
দিনাজপুর থেকে নিজের হাতে বানানো শনপাপড়ি বিক্রির জন্য নিয়ে এসেছেন তিনি। গুপ্তপাড়া, রংপুর, ৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৪
বসন্তের মাঝামাঝিতে পত্রপল্লবহীন গাছে আমড়া আর মুকুল শোভা পাচ্ছে। আর্য্যপুর, বাঘাইছড়ি, রাঙামাটি, ৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৪
মেহগনিগাছে ধরেছে ফল। কিছুদিন পর এই ফল মাটিতে পড়ে ছড়িয়ে পড়ে বীজ। জেলা ক্রীড়া সংস্থার সামনে, মানিকগঞ্জ, ৫ মার্চ
ছবি: আব্দুল মোমিন
১৫ / ২৪
লাঠিতে ভর দিয়ে খেতে সবজি খুঁজছেন বয়স্ক এক প্রবীণ নারী। বেক্ষ্যংপাড়া, রোয়াংছড়ি, বান্দরবান, ৫ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১৬ / ২৪
গ্রামীণ মেঠো পথ ধরে ঘুড়ি হাতে ছুটে দুরন্তপনায় মেতেছে দুই পাহাড়ি শিশু। রামজাদী, বান্দরবান, ৫ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১৭ / ২৪
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ভবিষ্যতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে, এমন আশঙ্কায় খুলনার তেলের ডিপোগুলোতে তেল উত্তোলনের হিড়িক পড়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে নগরীর খালিশপুর এলাকায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপোগুলোতে কয়েক গুণ বেশি ট্যাংক লরির উপস্থিতি দেখা গেছে। কাশীপুর, খুলনা, ৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৪
ঈদুল ফিতর উপলক্ষে দোকানে দোকানে পোশাক বিক্রি জমে উঠেছে। ধানগড়া বউবাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ মার্চ
ছবি: সাজেদুল আলম
১৯ / ২৪
মিষ্টির প্যাকেট তৈরির জন্য কাগজের বোর্ড মিল থেকে বের করে রোদে শুকাচ্ছেন দুই শ্রমিক। কান্দাকুল, ফরিদপুর, ৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২০ / ২৪
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে তেল সংকট হতে পারে, এ আশঙ্কায় পাম্পগুলোতে তেল নিতে যানবাহনের ভিড় বেড়েছে। পাবনার পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন ক্রেতারা। ইয়াকুব ফিলিং স্টেশন, লস্করপুর, পাবনা, ৫ মার্চ
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৪
লাল টুকটুকে অ্যালুয়েট জাতের আলু। মাঠ থেকে বস্তায় ভরে ঢাকার বাজারে বিক্রির জন্য নেওয়া হবে। বগলাগাড়ী, শিবগঞ্জ, বগুড়া, ৫ মার্চ
ছবি: সোয়েল রানা
২২ / ২৪
বরিশাল নগরের বিবির পুকুরপাড়ের বিভিন্ন অংশে ব্যানার স্থাপনে সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে টাঙানো থাকে রাজনৈতিক অভিনন্দন ও শুভেচ্ছার ব্যানার। গির্জা মহল্লা, বরিশাল, ৫ মার্চ
ছবি: সাইয়ান
২৩ / ২৪
ঈদ উপলক্ষে বিপণিবিতানগুলোতে নারী ও শিশুর ভিড় বাড়ছে। বিশেষ করে থান কাপড় ও তৈরি পোশাকের দোকানে দিনভর ভিড়। সেন্ট্রাল সড়ক, রংপুর, ৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৪
ঈদে নতুন পোশাক কিনতে দোকানে ভিড় করেছেন নারীরা। বরাবরের মতো এবারও পাকিস্তানি ও ভারতীয় পোশাকের চাহিদা বেশি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৫০০০ টাকা দামের থ্রিপিস। রবিউল মার্কেট, পাবনা, ৫ মার্চ
ছবি: হাসান মাহমুদ