একঝলক (২৫ এপ্রিল ২০২৬)

১ / ২৫
বাংলা নববর্ষ উদ্‌যাপন পরিষদের আয়োজনে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে বৈশাখী আনন্দ উৎসবে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রতিযোগীরা। বড়বাড়ি, লালমনিরহাট, ২৫ এপ্রিল
ছবি: ফিরোজ চৌধুরী
২ / ২৫
ঘের–বিলের জলরাশিতে মাছের সন্ধানে ছুটে চলেছে পানকৌড়ি। শলুয়া, খুলনা, ২৫ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৫
কাটা ধানের গাছের ওপর বসে শিকারের অপেক্ষায় তীক্ষ্ণ দৃষ্টিতে নীল-কালো ফিঙে। কিজিং আদাম, রাঙামাটি, ২৫ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৫
মাটির হাঁড়িপাতিলসহ গৃহস্থালির তৈজসপত্র ভ্যানে সাজিয়ে বিক্রির উদ্দেশে বের হয়েছেন তিনি। পোড়াপাড়া দহেরপাড়, গাবতলী, বগুড়া, ২৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৫ / ২৫
বিক্রির জন্য জাল দিয়ে পুকুরে বড় হওয়া মাছ ধরছেন জেলেরা। জয়ভোগা, গাবতলী, বগুড়া, ২৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৬ / ২৫
আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে কাঠের ফালি দিয়ে তৈরি ডিঙি মেরামতের কাজে ব্যস্ত কারিগর। পুরাপাড়া, রাঙামাটি, ২৫ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
সবুজ পাতার আড়ালে ফুটে আছে দৃষ্টিনন্দন কাঠগোলাপ। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ২৫ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৫
ঠোঁটে খাবার নিয়ে মগডালে বসে আছে সিপাহি বুলবুলি। ঢেপ্পোছড়ি মুখ, রাঙামাটি, ২৫ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
ঐতিহ্যবাহী কুলায় ঝাড়াইয়ের মাধ্যমে ময়লা ও খোসা আলাদা করে ধান পরিষ্কারে ব্যস্ত এক ম্রো কিশোরী। কুরুকপাতা, আলিকদম, বান্দরবান, ২৫ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
১০ / ২৫
পাহাড়ি ঝিড়ি থেকে লাউয়ের খোলে পানি তুলে ঝুড়িভর্তি করে মাথায় নিয়ে ক্লান্ত পায়ে ঘরের পথে এক ম্রো শিশু। আলিকদম, বান্দরবান, ২৫ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২৫
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সপ্তম দ্বিবার্ষিক নির্বাচনে এক প্রার্থীর পক্ষে বিশাল রুই মাছ হাতে নিয়ে প্রচারণায় নেমেছেন এই সমর্থক। স্টেশন সড়ক এলাকা, বগুড়া, ২৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১২ / ২৫
বৃষ্টিতে ভিজে জ্বালানি তেল নিচ্ছে মানুষ। সদর, ময়মনসিংহ, ২৫ এপ্রিল
ছবি: মোস্তাফিজুর রহমান
১৩ / ২৫
ফকিরাপুলের পানির ট্যাংকি এলাকায় প্রতিদিন বসে শ্রমের হাট। এখানে ভোর থেকে জড়ো হন দিনমজুরেরা; কেউ কাজ পান, কেউ ফেরেন খালি হাতে। ফকিরাপুল, ঢাকা, ২৫ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৪ / ২৫
নিচু জমি থেকে ধান কেটে মাড়াই করার জন্য মাথায় করে নিয়ে আসছেন কৃষিশ্রমিকেরা। নলী বিল, কিশোরগঞ্জ, ২৫ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২৫
পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকৃতির কাতলা মাছ বিক্রি হয়েছে ৮৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির ওজন প্রায় ২৫ কেজি ও ১৭ কেজি। দৌলতদিয়া, রাজবাড়ী, ২৫ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
১৬ / ২৫
গরমে চাহিদা বেড়েছে আইসক্রিমের। বিক্রেতা রিপন শেখ গ্রাম এলাকায় ঘুরে ঘুরে ভ্যানে করে বিক্রি করছেন কুলফি আইসক্রিম। চর নশিপুর, ফরিদপুর, ২৫ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৫
খরায় ঝরে যাচ্ছে রাজশাহীর আমবাগানের আম। অনেক আম পচে ও শুকিয়ে যাচ্ছে বুধপাড়া, রাজশাহী, ২৫ এপ্রিল
ছবি: শফিকুল ইসলাম
১৮ / ২৫
চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়িতে করে মালামাল নিয়ে গন্তব্য যাচ্ছেন দুই গাড়োয়ান। অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৫
গরমে হাঁসফাঁস মানুষসহ অন্যান্য প্রাণীর জীবন। আড়িয়াল খাঁ নদে গবাদিপশুকে গোসল করাচ্ছেন এক ব্যক্তি। হবিনগর ট্রলার ঘাট, শায়েস্তাবাদ, বরিশাল, ২৫ এপ্রিল
ছবি: সাইয়ান
২০ / ২৫
মে ও জুন মাসকে পরিচ্ছন্নতার মাস ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন। পরিচ্ছন্নতার মাস সামনে রেখে নগরের জিয়া সড়ক–সংলগ্ন খাল পরিষ্কার করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। নথুল্লাবাদ, বরিশাল, ২৫ এপ্রিল
ছবি: সাইয়ান
২১ / ২৫
আলুর দাম কম। তাই কৃষকেরা গুদামজাত আলু বের করছেন না। কারণ, আলু বের করে বাজারে নিতে যে খরচ, বিক্রি করে সেই খরচ ওঠে না। এদিকে গুদামে পচে নষ্ট হচ্ছে আলু। আকাশকুড়ি, রংপুর, ২৫ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৫
মহাসড়কের পাশে মিরসরাই পৌরসভার অস্থায়ী ময়লার ভাগাড়ে জ্বলছে আগুন। ওই আগুন থেকে কুণ্ডলী পাকিয়ে ওঠা ধোঁয়া ছড়িয়ে পড়ছে সড়কজুড়ে। মিরসরাই, ঢাকা-চট্টগ্রাম, ২৫ এপ্রিল
ছবি: ইকবাল হোসেন
২৩ / ২৫
খালবিলে নতুন পানি জমেছে। মাছ শিকারের জন্য বিকেলে খালের পাড় ধরে ঠেলা জাল নিয়ে হাঁটছেন এক ব্যক্তি। তেলিখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৫ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৫
চা-বাগানে পাতা তোলার কাজ শেষে চা-বাগানের গাড়িতে করে সবাই একসঙ্গে বাড়িতে ফিরছেন চা-শ্রমিকেরা। কেওয়াছড়া, সিলেট, ২৫ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৫ / ২৫
সেচ দিতে না পারায় খেতের ভুট্টাগাছ শুকিয়ে মরে যাচ্ছে। চকশিমলা মাঠ, আত্রাই, নওগাঁ, ২৫ এপ্রিল
ছবি: প্রথম আলো