একঝলক (১৪ মে ২০২৬)

১ / ২৫
পথের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন সিঙ্গাপুর ডেইজি ফুল। মান্নাননগর, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৪ মে
ছবি: সোয়েল রানা
২ / ২৫
মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় ফুটপাত উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরে চলছে। এর ফলে জনসাধারণের ভোগান্তি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মিরপুর, ঢাকা, ১৪ মে
ছবি: খালেদ সরকার
৩ / ২৫
বৈশাখের খরতাপ থেকে রক্ষায় চলনবিলের পানিতে নেমে পড়েছে একদল মহিষ। আলে ছাতা মাথায় দিয়ে পাহারা দিচ্ছেন এক রাখাল। জোলার বাথা, নাটোর, ১৪ মে
ছবি: সোয়েল রানা
৪ / ২৫
নিষেধাজ্ঞা থাকলেও খুলনা-যশোর মহাসড়কে দাপিয়ে চলছে ভ্যান, ইজিবাইক ও রিকশাসহ বিভিন্ন ধীরগতির যান। এতে যেমন বাড়ছে যানজট, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। ফুলতলা, খুলনা, ১৪ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৫
বৃষ্টিস্নাত সকালে ছাদবাগানে ফোটা নাগচাঁপা ফুলের সৌন্দর্য। পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া, ফরিদপুর, ১৪ মে
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৫
মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী মাটি দিয়ে ঢাল তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। গাংনী, মেহেরপুর, ১৪ মে
ছবি: আবু সাঈদ
৭ / ২৫
ধান কেটে নেওয়া জমিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে মাছ শিকারে ব্যস্ত এক মৎস্যজীবী। মিঠামইন, কিশোরগঞ্জ, ১৪ মে
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ২৫
বিদ্যালয় ছুটির পর সাইকেলে চেপে বাড়ির পথে শিক্ষার্থীরা। কুতুবপুর, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ মে
ছবি: সোয়েল রানা
৯ / ২৫
ইঞ্জিনচালিত নৌকায় গন্তব্যে টেনে নেওয়া হচ্ছে বাঁশের ভেলা। এসব বাঁশ নির্মাণকাজে ব্যবহার করা হয়। বড়াদম, রাঙামাটি, ১৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৫
প্রাচীনকাল থেকেই শস্য (ধান, চাল, গম) রাখার জন্য ডোলের চাহিদা রয়েছে। কৃষকেরা তাঁদের ফলানো শস্য রাখার জন্য বাঁশের তৈরি ডোল ব্যবহার করেন। হাটে প্রতিটি ডোল ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কড়ইতলা হাট, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ মে
ছবি: সোয়েল রানা
১১ / ২৫
কাপ্তাই হ্রদে সকাল সকাল ইঞ্জিনচালিত নৌকায় ভ্রমণপিপাসুদের  ঘোরাঘুরি। বালুখালী, রাঙামাটি, ১৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৫
সড়কের পাশে মৌসুমি ফল লিচু বিক্রি করছেন বিক্রেতা। ফলপট্টি, বরিশাল, ১৪ মে
ছবি: সাইয়ান
১৩ / ২৫
খেত থেকে শাক কিনে আনা হয়েছে। খুচরা বিক্রির জন্য শাকের আঁটি প্রস্তুত করছেন খুচরা বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৫
জেট ফুয়েলের দাম বাড়ায় এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়াও বেড়েছে। রংপুর থেকে ঢাকা পর্যন্ত আগে ভাড়া ছিল ২ লাখ ৮০ হাজার। এখন ভাড়া ৩ লাখ ৩০ হাজার টাকা। উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় নিয়ে যাচ্ছেন স্বজনেরা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রাবাস মাঠ, হাজীপাড়া, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
কাগজের ফুল ও চরকি বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। শহর-গ্রামে ঘুরে ঘুরে এসব বিক্রি করবেন তিনি। কিনব্রিজ, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৫
বাজারে সফেদা ফল সাজিয়ে রাখছেন খুচরা ব্যবসায়ী। সাহেব বাজার, রাজশাহী, ১৪ মে
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২৫
সুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে জাল দিয়ে মাছ শিকার করছেন দুই মৎস্যজীবী। একজন জাল পানিতে ফেলেছে, আরেকজন বইঠা হাতে নৌকা সামলাচ্ছেন। চাঁদনীঘাট, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৫
কিশোরগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ আজ ছিল চূড়ান্ত পর্ব। বালিকাদের দলে চ্যাম্পিয়ন হয়েছে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন হয়ে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে শিশুরা। পুরোনো স্টেডিয়াম, কিশোরগঞ্জ, ১৪ মে
ছবি: তাফসিলুল আজিজ
১৯ / ২৫
চলনবিলে রাতের বেলা মহিষ পাহারার সময় বৃষ্টিতে ভিজে গেছে ঘর তৈরির উপকরণ। রোদে সেগুলো শুকিয়ে নিচ্ছেন এক রাখাল। সিংড়া, নাটোর, ১৪ মে
ছবি: সোয়েল রানা
২০ / ২৫
বিশ্বকাপ ফুটবল মানেই সারা বিশ্বে ছড়িয়ে পড়া উন্মাদনা।  বাংলাদেশে এর প্রভাব আরও নজিরবিহীন। দেশের আকাশে উড়বে প্রিয় ফুটবল দলের পতাকা। আরও থাকবে নানা আয়োজন। তাই বেশ আগেভাগেই বিভিন্ন দেশের পতাকার পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। নবাবগঞ্জ বাজার, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৫
মাছরাঙা পাখিটির মাছ ধরার চেষ্টা। দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা, ১৪ মে
ছবি: সাদ্দাম হোসেন
২২ / ২৫
মাছ শিকারের জন্য ডোবায় জাল ফেলছেন এক জেলে। হুমায়ুনপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৪ মে
ছবি: তাফসিলুল আজিজ
২৩ / ২৫
সাঙ্গু নদের উজান থেকে নিয়ে আসা হচ্ছে বাঁশের ভেলা। এসব বাঁশের ভেলা নিয়ে যাচ্ছে দোহাজারী এলাকায়। সাঙ্গু নদী থেকে তোলা, বান্দরবান, ১৪ মে
ছবি: মং হাই সিং মারমা
২৪ / ২৫
নিজের বানানো ঘুড়ি গ্রামের মাঠে উড়াতে যাচ্ছে দুই যুবক, দুলারামপুর, তিতাস, কুমিল্লা, ১৪ মে
ছবি: আবদুর রহমান ঢালী
২৫ / ২৫
নতুন বোরো ধান কেটে শুকানোর পর রাস্তার পাশে ধান থেকে খড়কুটো ও চিটা আলাদা করতে ব্যস্ত মারমা সম্প্রদায়ের লোকজন। লেমুঝিরিপাড়া, বান্দরবান, ১৪ মে
ছবি: মং হাই সিং মারমা