একঝলক (৫ মে ২০২৬)

১ / ৩১
রাতের বৃষ্টির পর পাহাড়ের বুক চিরে সূর্যের আলো মিলেছে সকালে। বড়াদম, রাঙামাটি, ৫ মে
।ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৩১
হাকালুকি হাওর থেকে কেটে আনা ভেজা ধান চুলায় বসানো ডেকচিতে সেদ্ধ করছেন জমিলা খাতুন। উত্তর জাঙ্গিরাই, মৌলভীবাজার, ৫ মে
ছবি: কল্যাণ প্রসূন
৩ / ৩১
পথের ধারে মাচায় ফুটে আছে কুমড়ো ফুল। খামারগাতী, সিরাজগঞ্জ, ৫ মে
ছবি: সাজেদুল আলম
৪ / ৩১
ভেজা ধান মাড়াই করে এখন রোদে শুকাতে দিতে ব্যস্ত কৃষক। এখন রোদের সঙ্গে লড়াই, সূর্য উঠলেই কিছুটা স্বস্তি নামে কৃষকের প্রাণে। খানজাহান আলী সেতুর টোল প্লাজা–সংলগ্ন এলাকা, খুলনা, ৫ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৩১
শামুকখোল পাখিরা ঝাঁক বেঁধে খাদ্যের খোঁজে। হাজারীবাগ, রাঙামাটি, ৫ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৩১
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বাণিজ্যভাবে ভুট্টা চাষ করেন কৃষকেরা। সড়কে পাশে রোদে ভুট্টা শুকাতে দিচ্ছেন এক গৃহিণী। লালপুর, সুনামগঞ্জ, ৫ মে
ছবি: আনিস মাহমুদ
৭ / ৩১
কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেজা ধান শুকাতে ব্যস্ত কৃষকেরা। তেরবাড়িয়া, সিংড়া, নাটোর, ৫ মে
ছবি: সোয়েল রানা
৮ / ৩১
চলনবিল থেকে কেটে নেওয়া বোরো ধান বাড়িতে নিয়ে আসছেন একদল কৃষক। জোলারবাথা, সিংড়া, নাটোর, ৫ মে
ছবি: সোয়েল রানা
৯ / ৩১
চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়ি। ভাটা থেকে ঘোড়ার গাড়িতে ইট সাজিয়ে গন্তব্যে যাচ্ছেন এক গাড়োয়ান। সুলতান খাঁর ডাঙ্গী এলাকা, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
১০ / ৩১
ঝড়–বাতাস আর বৃষ্টির পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান। পানির মধ্যে ডুবে যাওয়া ধান কেটে নিয়ে এসে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করছেন কৃষক। হরিপয়সা, বরিশাল, ৫ মে
ছবি: সাইয়ান
১১ / ৩১
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে নগরে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নগরে শোভাযাত্রা বের করেন। কাছারিবাজার, রংপুর, ৫ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ৩১
খালের পানিতে হাত দিয়ে মাছ ধরছে শিশুরা। সেই মাছ সঙ্গে থাকা হাঁড়িতে রাখছে তারা। রোপিয়াদি, বরিশাল, ৫ মে
ছবি: সাইয়ান
১৩ / ৩১
সুরমা নদীতে সারা বছর নৌযান চলাচল করে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি বেড়েছে। সুরমা নদীর তীরে তৈরি করা হচ্ছে স্টিলের নৌকা। এসব নৌকায় বালু ও পাথর বহন করা হয়। সুরমা নদী, আব্দুজ জহুর সেতু এলাকা, সুনামগঞ্জ, ৫ মে
ছবি: আনিস মাহমুদ
১৪ / ৩১
হাওরে হাঁস পালনে বড়দের কাজে শিশুরাও সহযোগিতা করে থাকে। রাজহাঁসের একটি পালকে ধাওয়া দিয়ে পানিতে নিয়ে যাচ্ছে হাওরের এক শিশু। বাজিতপুর, কিশোরগঞ্জ, ৫ মে
।ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ৩১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবুজের মাঝে হলুদ রঙের সোনালু ফুল শোভা ছড়াচ্ছে। ত্রিশাল, ময়মনসিংহ, ৫ মে
ছবি: মোস্তাফিজুর রহমান
১৬ / ৩১
বাজারে আসতে শুরু করেছে মৌসুমি রসালো ফল লিচু। ভ্রাম্যমাণ ব্যবসায়ী নোমান মিয়া সড়কের পাশে লিচুর পসরা সাজিয়ে বসছেন। রাজগঞ্জ, কুমিল্লা, ৫ মে
ছবি: আবদুর রহমান
১৭ / ৩১
লাল রঙের আভা ছড়িয়ে প্রকৃতিতে ফুটেছে গ্রীষ্মকালীন ফুল কৃষ্ণচূড়া। শিল্পের তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠছে প্রকৃতির সেই রং। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ মে
ছবি: হাসান মাহমুদ
১৮ / ৩১
মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে মেতেছে শালিক পাখিটি। ইজ্জতপুর, শ্রীপুর, গাজীপুর, ৫ মে
ছবি: সাদিক মৃধা
১৯ / ৩১
রাস্তার পাশে বিক্রির জন্য পাকা আমের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। বেথানী পাড়া, বান্দরবান, ৫ মে
ছবি: মং হাই সিং মারমা
২০ / ৩১
জুমচাষের জন্য পাহাড়ে আগুন দেওয়ার পর বীজ বুনতে ব্যস্ত সময় পার করছেন এক পাহাড়ি নারী। শৈল প্রপাত, বান্দরবান, ৫ মে
ছবি: মং হাই সিং মারমা
২১ / ৩১
বিলে নতুন পানি এসেছে। এ সময় মাছ ধরা পড়ে প্রচুর। বাড়ি থেকে মাছ ধরার ফাঁদ নিয়ে শিকারে বের হয়েছেন সৌখিন মৎস্যশিকারি বেলতৈল, শ্রীপুর, গাজীপুর, ৫ মে
ছবি: সাদিক মৃধা
২২ / ৩১
ছোটবেলা থেকেই বাঁশি বাজান জামালপুরের বাসিন্দা হারিস মণ্ডল। পেশায় রিকশাচালক হলেও কাজের অবসরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাঁশিতে সুর তোলেন তিনি। বাঁশি শুনে খুশি হয়ে কেউ টাকা দিলে তা গ্রহণ করেন। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৫ মে
ছবি: হাসান মাহমুদ
২৩ / ৩১
হাওরের চারপাশে থই থই পানি। তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষকেরা। জলকাদা মাড়িয়ে কৃষকের জন্য খাবার নিয়ে যাচ্ছেন কিষানি। বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ, ৫ মে
ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩১
রংপুরে হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। হাসপাতালে চিন্তাগ্রস্ত অভিভাবকেরা। আইসোলেশন কক্ষ, শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৫ মে
ছবি: মঈনুল ইসলাম
২৫ / ৩১
বাচ্চাদের নিয়ে খাবারের খোঁজে বেরিয়েছে মা হাঁস। বেতছড়া, বান্দরবান, ৫ মে
ছবি: মং হাই সিং মারমা
২৬ / ৩১
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ শিশু হাসপাতাল
ছবি: মীর হোসেন
২৭ / ৩১
উড়ালসড়কে আইন অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশার ঝুঁকিপূর্ণ চলাচল। ব্যস্ত সড়কে বেপরোয়া গতির এই অনিবন্ধিত যানবাহন বাড়াচ্ছে দুর্ঘটনার আশঙ্ক। তবু নেই কোনো নজরদারি। মগবাজার উড়ালসড়ক, ঢাকা
ছবি: দীপু মালাকার
২৮ / ৩১
জমজমাট গুড়মা লোকজ মেলায় এসে প্লাস্টিকের ঘুড়ি কিনছে ক্রেতা। গুড়মা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ মে
ছবি: সাজেদুল আলম
২৯ / ৩১
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার ধান পানি থেকে কেটে তুলছেন কৃষক। করচার হাওর, সুনামগঞ্জ, ৫ মে
ছবি: আনিস মাহমুদ
৩০ / ৩১
নাগলিঙ্গম ফুলের সৌন্দর্য ও সৌরভে ছুটে এসেছে মৌমাছি। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ মে
ছবি: হাসান মাহমুদ
৩১ / ৩১
কার্যাদেশ শেষ হলেও বগুড়া মহানগরের করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতুটির কাজ শেষ হচ্ছে না। সেতুর ওপর রাখা আছে সরঞ্জাম, আবার সেতুর ওপর দুই পাশে বসেছে অস্থায়ী দোকান। সব মিলিয়ে দুর্ভোগ লেগেই আছে নগরবাসীর। ফতেহ আলী সেতু এলাকা, বগুড়া, ৫ মে
ছবি : সোয়েল রানা