কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন একদল শ্রমিক। তাঁরা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনে ইট ছোড়ার পাশাপাশি সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারী এক শ্রমিককে বিমর্ষ বসে থাকতে দেখা যায় সড়কে। বিক্ষোভকারীদের দাবি, কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ থাকায় দেশের প্রায় ৪০টি জুট প্রেস হাউস বন্ধ হয়ে পড়েছে, যেখানে রপ্তানির জন্য কাঁচা পাট প্রক্রিয়াজাতকরণ হতো। দৌলতপুর, খুলনা, ১৯ মেছবি: সাদ্দাম হোসেন