লঞ্চ থেকে যাত্রীদের ফেলে দেওয়া বোতল সংগ্রহের পর মাথায় করে নিয়ে যাচ্ছে দুই শিশু। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২ আগস্ট।ছবি: তানভীর আহাম্মেদ
২ / ২৩
পোশাকশ্রমিকদের চলাচলের জন্য বাস, লঞ্চসহ গণপরিবহন চলার ঘোষণায় পর লঞ্চে করে আসা যাত্রীরা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। ঢাকা, ২ আগস্ট।ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২৩
করোনার প্রকোপ ঠেকাতে চলছে কঠোর বিধিনিষেধ। এর মধ্যে সড়কে বেড়েছে গাড়ির চলাচল। কারওয়ান বাজার, ঢাকা, ২ আগস্ট।ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ২৩
নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএসের দোকানে চাল ও আটা নিতে মানুষের ভিড়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২ আগস্ট।ছবি: এম রাশেদুল হক
৫ / ২৩
শিল্পকারখানা খুলে দেওয়ায় কর্মস্থলে যেতে যাত্রীরা ঝুঁকি নিয়ে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পিকআপযোগে ঢাকায় যাচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, ২ আগস্ট।ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২৩
কলাগাছের নতুন গজানো পাতায় বসে আছে ফিঙে পাখি। ধলমইন গ্রাম, বগুড়া সদর, ২ আগস্ট।ছবি: সোয়েল রানা
৭ / ২৩
আজ থেকে ঢাকায় শুরু হয়েছে করোনার টিকা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। টিকা নিতে এসেছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, ঢাকা, ২ আগস্ট।ছবি: আশরাফুল আলম
৮ / ২৩
বিধিনিষেধ উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে আসছে মানুষ। সাধারণ দিনের মতোই যানবাহন ও লোকজনের সমাগম ঘটছে শহর এলাকায়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২ আগস্টছবি: হাসান মাহমুদ
৯ / ২৩
শঙ্খ নদের ভাঙনের মুখে পড়ছে তেচ্ছিপাড়া এলাকা। বাঁশখালী, চট্টগ্রাম, ১ আগস্টছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
১০ / ২৩
কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকলেও বরিশাল নগরের সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। পোর্ট রোড, বরিশাল নগর, ২ আগস্টছবি: সাইয়ান
রংপুরে ঈদের পর কঠোর বিধিনিষেধের ১১তম দিনে বিপণিবিতানগুলোর সামনে মানুষের ভিড় কমাতে ও সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। জেলা পরিষদ সুপার মার্কেট, রংপুর, ২ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৩
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিভাগে নমুনা দিতে আসা নারী–পুরুষ সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে অপেক্ষায় আছেন। কুমিল্লা, ২ আগস্টছবি: এম সাদেক
১৪ / ২৩
চলমান বিধিনিষেধের মধ্যে সিলেট নগরে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ। নগরের ফুটপাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন লোকজন। বন্দরবাজার, সিলেট, ২ আগস্টছবি: আনিস মাহমুদ
১৫ / ২৩
সিলেট বিভিন্ন নদ-নদী থেকে বালু উত্তোলন করা হয়। বর্ষায় নদীতে পানি বেশি থাকায় বালু উত্তোলন ও সরবরাহের কাজ বাড়ে। বালু উত্তোলনের পর নৌকা থেকে মেশিনের সাহায্যে পাইপ দিয়ে এভাবেই বালু স্তূপ করে রাখা হয়। সিলেট, ২ আগস্টছবি: আনিস মাহমুদ
১৬ / ২৩
স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে উঠার চেষ্টায় যাত্রীরা। ইলিশ ঘাট, ভোলা, ২ আগস্টছবি: নেয়ামতউল্যাহ
১৭ / ২৩
ফুলে প্রজাপতির আনাগোনা। রেলওয়ে স্টেশন, খুলনা, ২ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৩
আজ থেকে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম। রাজশাহী, ২ আগস্টছবি: শহীদুল ইসলাম
১৯ / ২৩
সারা দেশে করোনা পরিস্থিতির জন্য কঠোর বিধিনিষেধ চলছে। এ সময়ে রাজধানীতে চলাচলে বিধিনিষেধ থাকলেও নিয়ন্ত্রণ করতে চেকপোস্টগুলোতে পুলিশ নেই। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২ আগস্টছবি: সাজিদ হোসেন
২০ / ২৩
বৃষ্টির পর খাবারের সন্ধানে বের হয়েছে বক। অস্তিত্ব–সংকটে পড়া পাখিটি এলাকাভেদে নলঘোঙ্গা নামেও পরিচিত। শানির দিয়াড়, হিমাইতপুর, পাবনা, ২ আগস্টছবি: হাসান মাহমুদ
২১ / ২৩
মুখের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে ও অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। টেকনাফ, ২ আগস্টছবি: গিয়াস উদ্দিন
২২ / ২৩
কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও চকবাজার এলাকায় জনসমাগমের কারণে উপেক্ষিত থাকছে করোনা সচেতনতা। চকবাজার, ঢাকা, ২ আগস্টছবি: সাইফুল ইসলাম
২৩ / ২৩
প্রায় ৩০ বছর ধরে রাজধানীর গাউসিয়া মার্কেটে নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্বরত আছেন আলমগীর হোসেন। বিধিনিষেধের কারণে নেই স্বাভাবিক কর্মব্যস্ততা। তাই দুপুরের খাওয়ার পর কিছুটা বিশ্রাম নিচ্ছেন। ডেঙ্গুর ভয়ে টানিয়ে নিয়েছেন মশারি। ঢাকা, ২ আগস্টছবি: সাইফুল ইসলাম