রাজধানীতে আজও কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি হয়। টয়েনবি সার্কুলার রোড, জিপিও, ২৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৪ / ১৪
শাক্যমুনি বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথোরো স্বেচ্ছাসেবকদের মধ্যে সুরক্ষা পোশাক, মাস্ক, সেনিটাইজার ও অর্থ প্রদান করছেন। বুলিপাড়া প্রজ্ঞাবংশ শিশু সদন কমপ্লেক্স, মাইসছড়ি ইউনিয়ন, মহালছড়ি উপজেলা, খাগড়াছড়ি, ২৪ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
৫ / ১৪
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাড়িতে থাকা একজন বৃষ্টির দিকে তাকিয়ে। চৌধুরীপাড়া, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
৬ / ১৪
রাজধানীর পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের ইমামগঞ্জ এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিড় ঠেলে ত্রাণ নিতে গিয়ে হাঁপিয়ে ওঠেন এক নারী। তাঁর সহায়তা এগিয়ে আসেন এক প্রতিবেশী। ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৭ / ১৪
রিকশাভ্যানে চটপটি বিক্রি করতেন তিনি। করোনার কারণে মাসখানেক ধরে তা বন্ধ। আয়ের বিকল্প পথ হিসেব চটপটির জায়গায় এবার সবজির পসরা। বাস্তুহারা কলোনী, খুলনা, ২৪ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। ইফতারের আগাম প্রস্তুতির অংশ হিসেবে বাজার থেকে মুড়ি কিনে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। স্টেশন রোড, ময়মনসিংহ, ২৪ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
৯ / ১৪
পবিত্র রমজানে ইফতারির অন্যতম উপকরণ মুড়ির চাহিদা বেড়ে যায়। বিভিন্ন জেলায় পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে মুড়ি। জালালপুর, পাবনা, ২৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল ফটকগুলো বন্ধ। তাই ফটকের বাইরে নামাজ আদায় করে মোনাজাত করছেন এক মুসল্লি। ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১২ / ১৪
করোনার দিনে কালবৈশাখীর সঙ্গে নেমেছে তুমুল বৃষ্টি। বেকায়দায় সাইকেল চালক। ঢাকা-মাওয়া মহাসড়ক, ২৪ এপ্রিল। ছবি: হাসান রাজা
রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা-নবাবপুর সড়কে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটিতে করোনা-আক্রান্ত রোগী শনাক্ত না হলেও পুলিশ সড়কের প্রবেশমুখে লাল পতাকা টানিয়ে লকডাউন করে দেয়। বংশাল, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার