বাঁধের ধারে নিম্নাঞ্চলে বসবাস করা রোকেয়া বেগমের বাড়ির ভেতর বানের পানির স্রোত বইছে। বাড়ির মালামাল নৌকায় তুলে বাঁধে আশ্রয় নিচ্ছে তাঁর পরিবার। ঘুঘুমারী, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ জুনছবি: সোয়েল রানা
৫ / ১৭
বন্যার পানি হু হু করে বাড়তে থাকায় নৌকায় করে আসবাব নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছে পরিবারটি। বলিয়াদহ, ইসলামপুর, জামালপুর, ১৯ জুনছবি: প্রথম আলো
৬ / ১৭
পদ্মায় দ্রুত পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তীব্র স্রোত দেখা দিয়েছে। স্রোতের বিপরীতে চলাচলে সমস্যা দেখা দেওয়ায় ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৯ জুনছবি: এম রাশেদুল হক
৭ / ১৭
১২ দফা দাবিতে আন্তবিশ্ববিদ্যালয় ফেডারেশন কর্তৃক ঘোষিত মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ জুনছবি: শহীদুল ইসলাম
জ্যৈষ্ঠ, আষাঢ় আর শ্রাবণ—এই তিন মাস শীতলক্ষ্যা নদীতে থই থই পানি আর বাতাস থাকায় কদমতলী খেয়া পারাপার ঘাটে পালতোলা নৌকার দেখা মেলে। কদমতলী ঘাট, শীতলক্ষ্যা, নারায়ণগঞ্জ, ১৯ জুনছবি: দিনার মাহমুদ
অবৈধভাবে ঝোলানো বিভিন্ন কেব্ল সংযোগের তার কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছে। দুই দিন ধরে পড়ে থাকা এসব তারের কারণে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। কারওয়ান বাজার, ১৯ জুনছবি: আশরাফুল আলম
১২ / ১৭
পয়োনিষ্কাশন লাইন স্থাপনের জন্য খোঁড়াখুঁড়ি করায় সাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা কেটে মাটি ফেলে রাখায় এলাকার বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তেজকুনিপাড়া, তেজগাঁও, ১৯ জুনছবি: সাজিদ হোসেন
কাঁচা মালামাল বহন করার কাজে বাজারে ঝাঁকার চাহিদা রয়েছে। নিজের তৈরি ঝাঁকা বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন জুনায়েদ শেখ। বদরপুর, ফরিদপুর, ১৯ জুনছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
গাছ লাগানোর উত্তম সময় এখন বর্ষাকাল। রোপণ করা চারাগাছ গরু-ছাগলের খাওয়া থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় বাঁশের তৈরি বিশেষ খাঁচা। তাই বর্তমানে চাহিদা বেড়ে গেছে এই খাঁচার। মানের প্রকারভেদে প্রতিটি খাঁচা বিক্রি হয় ৮০ থেকে ১৫০ টাকায়। রেল বাজার, চাটমোহর, পাবনা, ১৯ জুনছবি: হাসান মাহমুদ
১৬ / ১৭
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে ত্রাণ বিতরণ করছেন বিএনপির নেতারা। দক্ষিণ সুরমা, সিলেট, ১৯ জুনছবি: প্রথম আলো
১৭ / ১৭
জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি এবং পুলিশের মতো রেশন সুবিধাসহ ৫ দফা দাবিতে মিছিল করে বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ১৯ জুনছবি: দীপু মালাকার