সিলেটের বিভিন্ন এলাকার পানিবন্দী এলাকায় পার হচ্ছে এক নারী ও শিশু। দয়ামীর বাজার ওসমানীনগর, সিলেট, ২৬ জুনছবি: আনিস মাহমুদ
২ / ১৬
খেলা শেষে ফিরে যাওয়ার পথে আনন্দে মেতেছে শিশুরা। ঝুঁকি নিয়ে গাড়ির ছাদে চড়ে যাচ্ছে তারা। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়িছবি: পলাশ বড়ুয়া
৩ / ১৬
সিলেটের ওসমানী নগরে ধীরগতিতে কমছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্র থেকে খাওয়ার পানি সংগ্রহ করছেন এক নারী। বদরুন্নেসা উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র, দয়ামীর,সিলেট, ২৬ জুনছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। রোববার বিকেল ৫টায় রেলস্টেশনের ২ নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। শহরের রেলগেট এলাকার লেবেল ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। লেভেল ক্রসিং এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, ২৬ জুনছবি: শাহাদৎ হোসেন
৫ / ১৬
পদ্মা সেতু উদ্বোধনের পর বেড়াতে এসে সেলফি তুলছেন দুজন। মাওয়া, ২৬ জুনছবি: প্রথম আলো
গাইবান্ধার জিরাই গ্রামের আসাদুজ্জামান নিজের রঙিন মাছের খামারে পরিচর্যা করছেন। মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ ২৫ জুনছবি: শাহাবুল শাহীন
৮ / ১৬
মৌলভীবাজারের কাপনাপাহাড় চা-বাগান এলাকায় সম্প্রতি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে টিলা ছেঁটে সড়ক সম্প্রসারণ করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে কয়েক দিন ভারী বর্ষণ হওয়ায় এসব টিলায় ধস নামে। তাতে সড়কে মাটির স্তূপ লেগে আছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়ক, ২৬ জুনছবি: কল্যাণ প্রসূন
৯ / ১৬
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বৃক্ষ রোপণের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী এবং বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন। কুমিল্লা, ২৬ জুনছবি: এম সাদেক, কুমিল্লা
১০ / ১৬
সৌদি আরবের কাঁচা খেজুর বিক্রি করছেন এক বিক্রেতা। প্রতি কেজি কাঁচা খেজুর ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেডি ঘোষ সড়ক, খুলনা, ২৬ জুনছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
রাঙ্গুই আমের বেশ ফলন হয়েছে। শ্রমিকেরা ভ্যানে সেই আমের ঝুড়ি নিয়ে ছুটেছেন গন্তব্যে। বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গণ, রাঙামাটি, ২৬ জুনছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৬
দিনভর নীল আকাশে সাদা মেঘের ভেলা খেলেছিল, বিকেলে হঠাৎ আকাশে মেঘ জমে যায়। বৃষ্টির ঘনঘটার আবহাওয়া তৈরি হয়। এর ফাঁকেই সূর্যের আলোর ঝিলিক রশ্মি ছড়িয়ে পড়ছে কিছু এলাকায়। বিকেল ৫টা, বছিলা, বুড়িগঙ্গা নদী, ঢাকা, ২৬ জুনছবি: জাহিদুল করিম
১৩ / ১৬
প্রশিক্ষিত কোনো মোরগ নয়। তবুও আধিপত্য বিস্তারে লড়াইয়ে মেতেছে বাড়িতে পোষা মোরগ দুটি। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। পুরাতন অনন্তপুর, হাতিয়া, উলিপুর, কুড়িগ্রাম, ২৪ জুনছবি- হাসান মাহমুদ
১৪ / ১৬
বিকেলে কোলের শিশুকে নিয়ে বাড়ির বাইরে বের হয়েছেন মা। ফুল ফোটা তিলের জমির আল ধরে বেড়াচ্ছেন তিনি। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ২৬ জুনছবি- হাসান মাহমুদ
১৫ / ১৬
ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে ত্রাণ নিয়ে গেলে বানভাসি মানুষ উপচে পড়েন ত্রাণ নিতে। হবিগঞ্জ, ২৬ জুনছবি: প্রথম আলো
১৬ / ১৬
সিলেট সদর উপজেলার দর্শা গ্রামে আজ রোববার দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২০০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফেরেন সবাই। সিলেট, ২৬ জুনছবি: প্রথম আলো