শপথের দিন ওয়াশিংটন ডিসি

করোনায় মারা যাওয়া ৪ লাখ মার্কিন নাগরিকের স্মরণে ২ লাখ পতাকা ও ৪০০ আলোকবাতির সাজে সজ্জিত কংগ্রেস ভবন ঘিরে ২৫ হাজার সৈন্যের প্রহরা। যে চার লাখ মার্কিন নাগরিক করোনার কারণে মারা গেছেন, এই পতাকা ও আলোকবাতি তাঁদের প্রতিনিধি। কংগ্রেস ভবন পেছনে রেখে নির্মিত হয়েছে সুউচ্চ মঞ্চ। বিভিন্ন ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে আজ বুধবার সেই মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট  হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

১ / ৫
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেকের আগে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল মলের চিত্র
ছবি: রয়টার্স
২ / ৫
হোয়াইট হাউসের কাছে স্কেটবোর্ডে ঘুরে বেড়াচ্ছেন জো বাইডেনের এক সমর্থক
ছবি: রয়টার্স
৩ / ৫
ইতালীয় গ্রেহাউন্ডের বাচ্চার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ন্যাশনাল গার্ডের এক সদস্য
ছবি: এএফপি
৪ / ৫
জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় সজ্জিত ন্যাশনাল মল
ছবি: এএফপি
৫ / ৫
নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসি। ক্যাপিটল ভবনের সামনে সেনাসদস্যদের প্রহরা
ছবি: এএফপি