সিটিতে যাওয়ার জন্য অনড় কেইন

টটেনহামে আর মন বসছে না কেইনেরফাইল ছবি

হ্যারি কেইন নাটকে আরেক মোড়। নির্ভরযোগ্য স্কাই স্পোর্টস, টেলিগ্রাফের মতো সংবাদমাধ্যম জানিয়েছে, আজ টটেনহামের অনুশীলনে যোগ দেননি টটেনহামের অধিনায়ক হ্যারি কেইন।

মাত্রই ছুটি কাটিয়ে ফিরেছেন, তাও করোনা বা আইসোলেশন এমন কোনো কারণে অনুশীলনে আসেননি এমনটা নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন কেইন, নিজের ভবিষ্যৎ নিশ্চিত না করে অনুশীলন করার আগ্রহ নেই এই স্ট্রাইকারের, এমনটাই খবর। জানা গেছে, হ্যারি কেইন মনে করেন, গত মৌসুমে ক্লাবের সঙ্গে তাঁর মৌখিক চুক্তি হয়েছিল, যে এই মৌসুমে চাইলেই ক্লাব ছাড়তে পারবেন কেইন। এ নিয়েই এখন লন্ডনের সাদা অংশে চলছে উত্তেজনা।

এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?

এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—

সম্ভাব্য যেসব দলবদল হতে পারে


বার্সেলোনা
স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্ত জানিয়েছে, ধারে ক্লাব ছাড়ার জন্য রাজি হয়েছেন বার্সেলোনার ফরাসি সেন্টারব্যাক সামুয়েল উমতিতি। তবে কোনো বড় ক্লাবে যোগ দিতে চান লিওঁর সাবেক এই সেন্টারব্যাক। স্পোর্ত আরও জানিয়েছে, উলভারহ্যাম্পটনের স্প্যানিশ স্ট্রাইকার রাফা মিরের মুখপাত্র বার্সেলোনার কাছে ধর্না দিয়েছেন মক্কেলকে কেনার জন্য।


আতলেতিকো মাদ্রিদ
ইংলিশ রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ের যদি ম্যানচেস্টার ইউনাইটেডের উদ্দেশ্যে পাড়ি জমান, সেক্ষেত্রে এএস রোমার ইতালিয়ান রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জিকে দলে টানার চেষ্টা চালাবে আতলেতিকো, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। এদিকে তুত্তোস্পোর্ত জানিয়েছে, আর্সেনাল নয়, ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজকে পাওয়ার দৌড়ে এখন এগিয়ে আছে আতলেতিকো।

সেভিয়া
কলম্বিয়ার সংবাদমাধ্যম কারাকোল জানিয়েছে, টটেনহামের কলম্বিয়ান সেন্টারব্যাক দাভিনসন সানচেজকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সেভিয়া। জুলস কুন্দে যদি চলেই যান, সেক্ষেত্রে সানচেজকে এনে সেই অভাব পূরণ করবে সেভিয়া।


ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার ইভনিং নিউজ জানিয়েছে, অ্যাস্টন ভিলার মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের পেছনে সিটি যদি দশ কোটি পাউন্ড খরচ করে, তাহলে আর স্পার্সের স্ট্রাইকার হ্যারি কেইনের দিকে হাত বাড়াবে না ইংলিশ চ্যাম্পিয়নরা।

আর্সেনাল
জার্মান ক্লাব শালকের আমেরিকান ফরোয়ার্ড ম্যাথু হপ্পকে দলে চাইছে আর্সেনাল। তবে এভারটনও এই তরুণ স্ট্রাইকারের প্রতি আগ্রহী।


ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ দৈনিক ডেইলি মিরর জানিয়েছে, আতলেতিকো মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার সল নিগেজের প্রতি আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের কর্তাব্যক্তিদের সঙ্গে এ নিয়ে কথা বলার জন্য সলের মুখপাত্র ইংল্যান্ডে গিয়েছেন বলে জানিয়েছে দৈনিকটি।

টটেনহাম হটস্পার
ডিফেন্ডারের জন্য নিজের সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের দিকে নজর দিচ্ছে পর্তুগিজ কোচ নুনো এস্পিরিতো সান্তো। আতালান্তার ক্রিস্টিয়ান রোমেরোর প্রতি আগ্রহী দলটা, এ আগের খবর। এখন জানা গেছে উলভসের ইংলিশ সেন্টার কনর কোডিকেও দলে চাইছে স্পার্স। ওদিকে লিভারপুল, লিডস ইউনাইটেডের পাশাপাশি উলভসের স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরেকে দলে নেওয়ার ব্যাপারে সর্বশেষ ক্লাব হিসেবে আগ্রহ প্রকাশ করেছে স্পার্স, জানিয়েছে ইংলিশ দৈনিক ডেইলি মেইল। রোমেরোর জন্য ৪ কোটি ৭০ লাখ পাউন্ডের একটা প্রস্তাব পাঠিয়েছে স্পার্স, জানিয়েছে টাইমস।


জুভেন্টাস
সাসসুয়োলোর ইতালিয়ান মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লিকে বহুদিন ধরেই চাইছে জুভেন্টাস। কিন্তু দাম নিয়ে দুই দল ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না। লোকাতেল্লিকে যদি জুভেন্টাস না কিনতে পারে, সে ক্ষেত্রে বায়ার্ন মিউনিখের ফরাসি মিডফিল্ডার করেনতাঁ তোলিসোর প্রতি আগ্রহী হতে পারে দলটা। শুধু তোলিসোই নন, নাপোলির ফরাসি মিডফিল্ডার তিমুইয়ে বাকায়োকো কেও পছন্দের তালিকায় রেখেছে তাঁরা।

এসি মিলান
আপাতত চেলসির মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশকে ধারে দলে আনতে চাইছে এসি মিলান।


ইন্টার মিলান
দুই লন্ডনের ক্লাব থেকে দুই স্প্যানিশ ফুলব্যাককে দলে চাইছে ইন্টার মিলান - আর্সেনাল থেকে রাইটব্যাক এক্তর বেয়েরিন ও চেলসি থেকে লেফটব্যাক মার্কোস আলোনসো, জানিয়েছে গাজেত্তা দেল্লো স্পোর্ত।


এএস রোমা
বরুসিয়া ডর্টমুন্ডের ড্যানিশ মিডফিল্ডার টমাস ডেলানিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এএস রোমা। এক বছর চুক্তি বাকি থাকা এই খেলোয়াড়ের পিছে আছে সাউদাম্পটন, ক্রিস্টাল প্যালেস ও নরউইচ সিটির মতো ইংলিশ ক্লাবগুলোও।

বায়ার্ন মিউনিখ
বায়ার্ন মিউনিখের তরুণ স্ট্রাইকার জোশুয়া জির্কজি ধারে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটে যোগ দিচ্ছেন, জানিয়েছেন স্পোর্তওয়ান।


অন্যান্য
চেলসির ফরাসি ডিফেন্ডার কুর্ত জুমাকে দলে চাইছে ওয়েস্ট হাম। তবে কোনোভাবে জুমাকে যদি দলে না আনতে পারে, সেক্ষেত্রে ফিওরেন্তিনার সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেঙ্কোভিচকে দলে চাইছে লন্ডনের দলটা। চেলসি থেকে ছাড়া পেয়ে নিজের সাবেক ক্লাব মালাগায় যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার গোলকিপার উইলি কাবায়েরো। চেলসির লেফটব্যাক এমারসন পালমিয়েরিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে লিওঁ। আতলেতিকো মাদ্রিদের গোলকিপার ইভো গরবিচকে দলে চাইছে ফরাসি ক্লাব, সদ্য ফরাসি কাপ জেতা লিল।

সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল


মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড


হেনরি ওনিয়েকুরু (স্ট্রাইকার, নাইজেরিয়া)
মোনাকো থেকে অলিম্পিয়াকোস, ৩০ লাখ পাউন্ড


ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড


দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড


টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার


আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড

জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি


ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি


রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি


ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড


ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড


সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড


জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড

জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার


আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার


ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড


লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড


স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি


আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার


জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড


মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি


এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)

ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)


মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি


আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড


রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড


সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড


মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড


মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার


উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার


প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড


কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি

জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি


মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড


ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি


এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড


জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি


কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড


অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড


ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড


কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড

পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি


বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড


রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড


জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার


মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড


বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি


দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড


আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি


রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড


এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড

কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড


হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড


মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি


নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড


জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি


পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড


সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি


টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার

হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি


অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি


ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি


ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড


আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার


জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড


চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার


বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড


ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার


লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড

কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার


হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড


বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার


আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড