ইলিয়াস খসরু সুস্থ হয়ে বাসায় ফিরেছেন

নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও কমিউনিটির পরিচিত মুখ সৈয়দ ইলিয়াস খসরু সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ২১ এপ্রিল তিনি ম্যানহাটনের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজের বাসায় ফেরেন।
এক মাসেরও বেশি সময় নিউইয়র্কের ম্যানহাটন কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস খসরু। দীর্ঘ দিন পর ২১ এপ্রিল খসরু বাসায় ফেরেন। বাসায় ফিরেই তিনি কমিউনিটির সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বন্ধুবান্ধবের খবরাখবর নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে নিজের পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।