পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের (ডানে) সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের (ডানে) সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তান কেন মরিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ১৩ বছরের মধ্যে পাকিস্তানের কোনো শীর্ষ কূটনীতিকের এটাই প্রথম ঢাকা সফর। পাকিস্তান থেকে ৫৪ বছর আগে স্বাধীন হওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনই ছিল তাঁর এ সফরের মূল লক্ষ্য। পাকিস্তান কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে এতটা তৎপর, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইসলামাবাদভিত্তিক সাংবাদিক আবিদ হুসাইন।