এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমসহ অন্যরা। গত রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে
ছবি: এনসিসি ব্যাংক

টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা ও উদ্ভাবনে জোর দিয়ে এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারে এনসিসি ব্যাংক তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিসি ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ব্যাংকের অগ্রগতি, রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৭ মে (রোববার) কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের এমডি এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন ও মোরশেদুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার উপস্থিত ছিলেন।