একঝলক (৩১ অক্টোবর ২০২৪)

বৃষ্টিভেজা রাধাচূড়া। মনু নদের পাড়, মৌলভীবাজার, ৩১ অক্টোবর
ছবি: আকমল হোসেন নিপু
সুন্দর দোলনচাঁপা ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩১ অক্টোবর
গাছের ডালে বসে আছে হরিয়াল পাখি। রনকাইল, আটঘর, ফরিদপুর ৩১ অক্টোবর
বিক্রির জন্য রাখা মাটির হাঁড়ি রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। দক্ষিণ মমিনপুর, রংপুর, ৩১ অক্টোবর
জমি থেকে কলা কেটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নয়াপুকুর, রংপুর, ৩১ অক্টোবর
মুলাখেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন এক কৃষক। কাজী নূরুইল, বগুড়া, ৩১ অক্টোবর
জমি থেকে আমন ধান কাটার পর শুকনা জায়গায় নিয়ে যাচ্ছেন কৃষকেরা। সাইবেরিয়া, কানাইপুর, ফরিদপুর, ৩১ অক্টোবর
নিজের হাতে বানানো মাটির হাঁড়ি বাড়ির উঠানে রোদে শুকাতে দিচ্ছেন এক নারী।  ডেমাজানি, শাজাহানপুর, বগুড়া, ৩১ অক্টোবর
পথের ধারে শুকনা খড়ে  বসেছে ফড়িং। বাউয়ারকান্দি, সিলেট, ৩১ অক্টোবর
শিমখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। কাজী নূরুইল, বগুড়া, ৩১ অক্টোবর
সিলেট সদরের চেঙ্গেরখাল নদ। এক বছর ধরে জৈনকারকান্দি এলাকায় নদ লাগোয়া খেতের জমি ভাঙতে শুরু করেছে। জৈনকারকান্দি, সিলেট, ৩১ অক্টোবর
খালের পানিতে মাছ ধরার চেষ্টা করছে দুই শিশু। সুয়াগাজি, কুমিল্লা, ৩১ অক্টোবর
শুকনা ডালের ওপর বসে আছে ফিঙে পাখি। চৌয়ারা বাজার, কুমিল্লা, ৩১ অক্টোবর
সুন্দরবনের গোলগাছের গোল ফল ভ্যানে করে বিক্রি হচ্ছে।  গোল ফলের শাঁসের স্বাদ কাঁচা তালের মতো। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ৩১ অক্টোবর
সংস্কারের কাজের জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছে সড়কে। এতে যানজটসহ বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। ভোলাইল, নারায়ণগঞ্জ, ৩১ অক্টোবর