একঝলক (২৯ এপ্রিল ২০২৬)

হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। মহাখালী, ঢাকা, ২৯ এপ্রিল
ছবি: খালেদ সরকার
মেঘলা সকালে টিনের চালে ছড়িয়ে দেওয়া খাবার খাচ্ছে শালিকের ঝাঁক। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ এপ্রিল
বৃষ্টির কারণে বেহাল রাজধানীর সড়ক। খানাখন্দে ভরা সড়কে পানি জমে থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। ইসলামবাগ বেড়িবাঁধ, লালবাগ, ঢাকা, ২৯ এপ্রিল
সবুজ আর গোলাপি রঙের মিশেলে ধীরে ধীরে বেড়ে উঠছে জামরুল। দশগেট, বটিয়াঘাটা, খুলনা, ২৯ এপ্রিল
হাওরের উঁচু জমির ধানও তলিয়ে যাচ্ছে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে। শ্রমিক পাচ্ছেন না, তাই একাই জমির ধান কাটছেন কৃষক বশির মিয়া। ইসলামপুর, সুনামগঞ্জ, ২৯ এপ্রিল
শিমুলগাছের কলা ফেটে উড়ে যাচ্ছে তুলা। সেখানে গাছের ডালে বসেছে এক শামুকখোল পাখি। জামুন্না, শাজাহানপুর, বগুড়া, ২৯ এপ্রিল
বৃষ্টির মধ্যেই যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছুটে চলেছেন এক রিকশাচালক। বটতলা, বরিশাল, ২৯ এপ্রিল
সিলেটে আজ বুধবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে শহরে নেমেছে স্থবিরতা। পলিথিন মাথায় দিয়ে পথ চলছে এক শিশু। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৯ এপ্রিল
বিপণিবিতান কিংবা দোকানে জনপ্রিয় হয়ে উঠছে জাল দিয়ে তৈরি ব্যাগ। বাজারে এসব ব্যাগ “নেট ব্যাগ” নামে পরিচিতি। পাইকারি দোকানে আনা হয়েছে জাল, তা কেটে তৈরি করা হবে ব্যাগ। জিন্দাবাজার, সিলেট, ২৯ এপ্রিল
রাসায়নিক দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। পরে সেগুলো ধ্বংস করা হয়। বিনেরপোতা, সাতক্ষীরা, ২৯ এপ্রিল
রংপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে ফুটেছে লাল সোনাইল। নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। স্বাধীনতা স্মারক এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ২৯ এপ্রিল
জলাবদ্ধতার কারণে ঈশ্বর পাঠশালায় (উচ্চবিদ্যালয়) বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ছবি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে প্রশাসকসহ কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শনে আসেন। ঈশ্বর পাঠশালা, কুমিল্লা, ২৯ এপ্রিল
গ্রাম থেকে রাঙামাটি শহরে বিদ্যালয়ের উদ্দেশে বৃষ্টিতে মেঠো পথে পাহাড়ি শিক্ষার্থীরা। সাধনাপুর, রাঙামাটি, ২৯ এপ্রিল
সকাল থেকে বৃষ্টিসহ ঝোড়ো বাতাস বইছে। বৈরী আবহাওয়ার কারণে সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচল কমে যায়। বটতলা, বরিশাল, ২৯ এপ্রিল
বৃষ্টির মধ্যে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ এপ্রিল
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে ডিগাইর হাওরের বোরো ধান তলিয়ে গেছে। ডুবে যাওয়া ধান কেটে নৌকায় তুলছেন কৃষকেরা। জুড়ী, মৌলভীবাজার, ২৯ এপ্রিল
ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাকালুকি হাওরে বোরো ধানের বেশ কিছু জমি তলিয়ে গেছে। সেখান থেকে ধান কেটে আনতে সাতসকালে বৃষ্টিতে ভিজে ছুটছেন কৃষিশ্রমিকেরা। জুড়ী, মৌলভীবাজার, ২৯ এপ্রিল
মৌসুমের প্রথম ভারী বর্ষণে জলাবদ্ধতায় নাকাল খুলনার নগরবাসী। হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। রয়েল মোড়, খুলনা, ২৯ এপ্রিল
ভোর থেকেই মেঘলা আকাশ, সকালেই নামে বৃষ্টি। তার মধ্যে ছাতা মাথায় পথে কর্মজীবী মানুষ। বাস্তুহারা কলোনি, খুলনা, ২৯ এপ্রিল
বিদ্যালয় ছুটির পর কাঁধে ব্যাগ, হাতে ছাতা নিয়ে হাসি-আড্ডায় বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। খামাদংপাড়া, বান্দরবান, ২৯ এপ্রিল
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে রংপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর, ২৯ এপ্রিল
মেশিনে ফ্যান লাগিয়ে ধানের চিটা আলাদা করছেন পাহাড়ি কিষান-কিষানি। জামছড়ি পাড়া, বান্দরবান, ২৯ এপ্রিল
নাটোর থেকে আনা হয়েছে রসুন। সেই রসুন ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। মডার্ন মোড়, রংপুর, ২৯ এপ্রিল
পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সকালের এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে সড়কের একাংশ। ফলে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। গোয়ালচামট–ভাঙ্গা রাস্তার মোড়, ফরিদপুর, ২৯ এপ্রিল
বাড়ির আঙিনায় বাগানে বৃষ্টিভেজা কাঠগোলাপ ফুল। বারতোপা, শ্রীপুর, গাজীপুর। ২৯ এপ্রিল
ধানমাড়াই শেষে স্তূপ করে রাখা হয়েছিল শুকানোর জন্য। টানা বৃষ্টির কারণে ধান শুকানো যাচ্ছে না। মজলিশপুর, নিকলী, কিশোরগঞ্জ, ২৯ এপ্রিল