ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক পদে ১২ বছর ও সহযোগী অধ্যাপক পদে প্রয়োজন হবে ৭ বছরে অভিজ্ঞতা।

পদের নাম ও বিবরণ

১। অধ্যাপক

পদসংখ্যা: ০১

বিভাগ: অর্থনীতি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের অর্থনীতি বিষয়ে খ্যাতনাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অন্তত ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা এবং ডিওআই যুক্ত অন্তত ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে। বেনামি জার্নালে প্রকাশিত প্রবন্ধ গ্রহণযোগ্য হবে না।

বেতন ও ভাতা: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

আরও পড়ুন

২। সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ০১

বিভাগ: মনোবিজ্ঞান

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মনোবিজ্ঞান বিষয়ে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অন্তত সাত বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা অথবা কোনো স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা/বিজ্ঞানী কর্মকর্তা বা সমমানের পদে অন্তত ১৪ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইনডেক্সড/গুণগত মানসম্পন্ন জার্নালে ডিওআই (DOI) যুক্ত অন্তত সাতটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে। বেনামি জার্নালে প্রকাশিত প্রবন্ধ গ্রহণযোগ্য হবে না।

বেতন ও ভাতা: ৫০,০০০-৭১,২০০ টাকা।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

ভয় পদের জন্য আবেদন করতে নির্ধারিত ফরমে ১১ কপি আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রমাণপত্রের সত্যায়িত কপি এবং পে–অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

১,০০০ টাকা

আবেদনের শেষ সময়

২৬ অক্টোবর ২০২৫

বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন