ভোগের প্রচ্ছদ রচনা থেকে প্রিয়াঙ্কার বাছাই ১০ উক্তি, যা আপনাকে অনুপ্রাণিত করবে

‘ভোগ অ্যারাবিয়া’র মে মাসের প্রচ্ছদে দেখা দিয়েছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার ছবি দেখতে দেখতে পড়ে ফেলুন কভার স্টোরি থেকে প্রিয়াঙ্কার বাছাই করা সেরা কিছু উক্তি।

১ / ১০
জীবন‘আমি চাই, প্রতিবার সেটে গেলে যেন অনুপ্রাণিত বোধ করি। ২৫ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এখন আমি এমন সব কাজই বেছে নিই, যেসব আমাকে প্রতিদিন ভোরে উঠে সেটে যেতে উৎসাহিত করে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ব্লাফ’ সিনেমায় জলদস্যু চরিত্রে অভিনয় করা নিয়ে ৪৩ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘এটি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই কঠিন ছিল। গল্পটি দেখায় একজন নারী নিজের পরিবারের জন্য কত দূর যেতে পারেন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ১০
‘আমি এমন একজন, যে চ্যালেঞ্জ এলে শুধু টিকে থাকাই নয়, বরং সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার পথ বেছে নেয়। আমি সব সময়ই প্রতিযোগিতাপ্রবণ ছিলাম—এমনকি নিজের সঙ্গেও।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
‘আমি কারও আত্মীয় ছিলাম না, তাই সৌন্দর্য প্রতিযোগিতা বা ইন্ডাস্ট্রিতে আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আমাকে খুব দ্রুত সবকিছু শিখতে হয়েছে। মানুষ সব সময় বলবে, আপনি পারবেন না; সেটাই সুযোগ, সেটাই চ্যালেঞ্জ। সেখান থেকেই নিজেকে প্রমাণ করার শুরু।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
আন্তর্জাতিক সাফল্য বা হলিউডে নিজের সংগ্রাম নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘একটি দেশে আপনি যতই জনপ্রিয় হোন না কেন, অন্য দেশে গিয়ে একই রকম আচরণ পাওয়ার আশা করা উচিত নয়। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, মানুষের ভালোবাসা আর সম্মান অর্জন করে নিতে হয়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
চার বছর বয়সী কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে বলেন, ‘আমার পুরো অস্তিত্ব এখন ওকে ঘিরেই। ও আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। নিক ও আমার সেরা অংশগুলোর প্রতিফলন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৭ / ১০
বহু সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের মেয়ে যেন বহু সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠে, আমাদের দুজনেরই সেটাই চাওয়া। হোলি হোক বা থ্যাঙ্কসগিভিং—আমরা একই আন্তরিকতা ও গুরুত্ব নিয়ে সব উৎসব উদ্‌যাপন করি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
নারীবাদ নিয়ে প্রিয়াঙ্কার দৃষ্টিভঙ্গি, ‘নিজের মনের কথা বলার যে তাগিদ, সেটা কখনোই হারাবে না। আমি শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও সেটি প্রমাণ করার চেষ্টা করি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ১০
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি যতটা সম্ভব নারীদের মধ্যে থাকতে চেষ্টা করি। এটিই আমার কাছে কথার চেয়ে কাজের মাধ্যমে সমর্থন দেখানোর বাস্তব উপায়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
প্রিয়াঙ্কা ‘ভোগ অ্যারাবিয়া’কে দেওয়া সাক্ষাৎকার শেষ করেছেন এভাবে, ‘প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে বলি, আমি হারব না। আমি প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যেতে চাই। জীবন থেকে শিখেছি, ব্যর্থতা মানে শেষ না; কখনো কখনো সেটাই আপনাকে সঠিক পথে নিয়ে যায়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ভোগ অ্যারাবিয়া

আরও পড়ুন